ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার প্রেসক্লাবে ফুলেল শুভেচ্ছা বিনিময় উখিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের চুনতির সীরত মাহফিলের সমাপনী দিন: মোনাজাতের অপেক্ষায় লাখো মানুষ চোরাই এসির তারসহ ভাঙ্গারি দোকানদার গ্রেপ্তার জেলার ৭১ ইউনিয়নের মধ্যে ৬২ টিতে ইউপি নির্বাচন হবে : তফসিল সেপ্টেম্বরেই অস্বাস্থ্যকর আইসক্রিম তৈরীর দায়ে ১৫ হাজার টাকা জরিমানা; ধ্বংস করা হল তৈরি পণ্য প্রতিদিন ১ ঘন্টা পরিচ্ছন্নতার কাজে সময় দেয়ার আহবান প্রধানমন্ত্রীর: কক্সবাজারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন পালংখালীতে এক লাখ ইয়াবা উদ্ধার, আলোচনায় রিজভী পেকুয়ায় চাচা-ভাতিজাকে দা দিয়ে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক কক্সবাজারে চিহ্নিত ৬ ছিনতাইকারী ও ১৭ মাদকসেবীসহ গ্রেফতার ৩০ জন খেলাঘর নারায়ণগঞ্জ জেলা কমিটির সাথে কক্সবাজার জেলা খেলাঘরের মত বিনিময় ফেনীর ৪ তরুণ অপহরণের আসামি টেকনাফে গ্রেপ্তার মাদক কারবারিকে কোনো ছাড় নয়: আজিজনগরে ওসি কায়ছার হামিদের কঠোর বার্তা তরুণরা চাইলে দেশকে পরিবর্তন করা সম্ভব : প্রধানমন্ত্রী গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩২ জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ

খুরুশকুলে মৎস্য ঘেরে যুবক খুন

কক্সবাজারের খুরুশকুল ইউনিয়নের মাঝির ঘাট এলাকায় একটি মৎস্য ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, রোববার দিবাগত রাত (৫ মে) ১২ টার দিকে এই ঘটনা ঘটে।

ওসি ইলিয়াস খান বলেন, নিহত আলি আকবর (৩৫) খুরুশকুলের কুলিয়াপাড়ার মৃত দানু মিয়ার পুত্র।

হ্যাচারির পরিচালক রাইয়ান কাশেম গণমাধ্যমের কাছে দাবী করেন, নিহত যুবক তাদের ঘেরে মাছ চুরি করতে এসে ধরা পড়ে। এসময় ওই যুবক নৈশ প্রহরীকে দা দিয়ে আঘাত করলে আত্মরক্ষার্থে সেও লাঠির আঘাত করে৷ এতে আকবর নামের ওই যুবক নিহত হয়।

তবে এলাকাবাসী ও নিহতের পরিবারের অভিযোগ, আকবর’কে চুরির অপবাদ দিয়ে হত্যা করা হয়েছে।

এদিকে স্থানীয় ইউপি সদস্য জানান, যুবকের মরদেহ উদ্ধার হওয়ার স্থান ‘আল্লাহওয়ালা হ্যাচারি’তে এলাকাবাসী ভাঙচুর চালিয়েছেন। একপর্যায়ে তারা হ্যাচারির পরিচালক রাইয়ান কাশেমের উপরও হামলা করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে।

তিনি এলাকাবাসীকে নিবৃত করার চেষ্টা করেছেন বলেও জানান। এসময় আহত হয়েছেন ৫-৬ জন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস খান এঘটনায় দুজনকে হেফাজতে নেয়ার কথা জানিয়েছেন।

ওসি বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজার প্রেসক্লাবে ফুলেল শুভেচ্ছা বিনিময় উখিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের

খুরুশকুলে মৎস্য ঘেরে যুবক খুন

আপডেট সময় : ০৩:০৫:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫