ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গর্জনিয়ায় মোটরসাইকেল চালক সমিতির ইফতার মাহফিল চকরিয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ : উড়ে গেল কাঠুরিয়ার পা ভিন্ন আবহে আরেকটি ৭ মার্চ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কক্সবাজারের আহবায়ক কমিটি গঠিত – আহবায়ক: মোজাম্মেল হক, সদস্য সচিব: আরোজ ফারুক ‘আমার মত অনেক মেয়ে আপেল মাহমুদের কাছে নির্যাতিত’ -লাইলা পরী পেকুয়ায় মা–মেয়ের এক মাসের কারাদণ্ডের অন্তরালে “নব্য জাহেলিয়াত থেকে মুক্তির জন্য ইসলামী অনুশাসনের বিকল্প নেই – আনোয়ারী সিবিআইইউতে বিবিএ ডিপার্টমেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জ্বালানি তেল বিক্রির সীমা বেঁধে দিল বিপিসি রামুতে সরঞ্জাম ও জাল টাকাসহ যুবক আটক সাগরপাড়ে প্রশান্তির ইফতার রত্নগর্ভা রিজিয়া আহমেদ স্মরণে ফেইম ফাউন্ডেশনের ইফতার ও ঈদসামগ্রী বিতরণ ইফতারে দই-চিড়া কেন খাবেন? আরকান আর্মির হাতে আটক তিন বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হচ্ছে অক্টোবরে

  • আফজারা রিয়া
  • আপডেট সময় : ০৬:৫০:১০ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • 696

কক্সবাজার বিমানবন্দরে অক্টোবরের মাঝামাঝি সময়ে আংশিকভাবে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হতে যাচ্ছে।

এমন সম্ভাবনার কথা জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।

রোববার (১৭ আগস্ট) দুপুরে কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল ও রানওয়ের কাজের অগ্রগতি পরিদর্শনে আসেন বেবিচক চেয়ারম্যান।

পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, “সিভিল অ্যাভিয়েশন হেড কোয়ার্টার থেকে একটি টিম নিয়ে এসেছি। আমরা আশা করছি অক্টোবরের মাঝামাঝি সময়ে আংশিকভাবে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করার জন্য এই এয়ারপোর্টটি প্রস্তুত হবে।”

কাজের অগ্রগতির বিষয়ে এয়ার ভাইস মার্শাল মো: মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, “এয়ারপোর্টটি আন্তর্জাতিককরণে সরকার এবং আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি। আমাদের সর্বোচ্চ চেষ্টা আছে দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করার।”

কত শতাংশ কাজ শেষ হয়েছে বা কি কাজ বাকি আছে সে বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন, “হিসাবনিকাশে যাচ্ছি না। তবে এটা বলতে পারি অক্টোবরের মাঝামাঝি সময়ে আংশিকভাবে ফ্লাইট চালু হতে পারে।”

তিনি আরও বলেন, এই বিমানবন্দর শুধু পর্যটন নয়, দেশের অর্থনৈতিক উন্নয়নেও বড় ভূমিকা রাখবে। কক্সবাজার আন্তর্জাতিক গন্তব্য হিসেবে গড়ে উঠবে।

এসময় আরও উপস্থিত ছিলেন বিমানবন্দরের প্রকল্প পরিচালক ইউনূস ভূঁইয়া, বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মূর্তজা হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তবে প্রকল্প পরিচালক ইউনূস ভূঁইয়া জানান, রানওয়ে নির্মাণের প্রকল্প মেয়াদ ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত রয়েছে। এখন পর্যন্ত ৮৫ শতাংশ কাজ শেষ হয়েছে। রানওয়ের নিরাপত্তা, লাইটিং, ডেনেজ, আউটার সড়ক নির্মাণের কাজ বাকি আছে।

ইউনূস ভূঁইয়া বলেন, টার্মিনালের কাজ শেষ হওয়ার মেয়াদ রয়েছে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত। সবমিলিয়ে ৮৩ শতাংশ কাজ শেষ হয়েছে।

২০২১ সালে কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ শুরু হয়। এই প্রকল্পের আওতায় রানওয়ের দৈর্ঘ্য ৬,৭৭৫ ফুট থেকে বাড়িয়ে ৯,০০০ ফুট করা হয়েছে।

এরমধ্য দিয়ে কক্সবাজার বিমানবন্দর হয়ে উঠছে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর।

ট্যাগ :
আপলোডকারীর তথ্য

Mohammad Noman

মোহাম্মেদ নোমান কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার একজন তরুণ ও প্রতিশ্রুতিশীল সাংবাদিক। তিনি স্থানীয় সংবাদমাধ্যম টিটিএন কক্সবাজার এর মাধ্যমে সাংবাদিকতায় যুক্ত হয়ে মাঠপর্যায়ে বিভিন্ন সামাজিক, মানবিক ও সমসাময়িক বিষয় নিয়ে প্রতিবেদন করে পরিচিতি অর্জন করেন। বর্তমানে তিনি দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি অনলাইন এর টেকনাফ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতার মাধ্যমে সীমান্তাঞ্চল টেকনাফের জনজীবন, উন্নয়ন, নিরাপত্তা ও মানবিক বিষয়গুলো জাতীয় পর্যায়ে তুলে ধরার ক্ষেত্রে তিনি সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। সততা, দায়িত্ববোধ ও মাঠভিত্তিক অনুসন্ধানী কাজের মাধ্যমে তিনি স্থানীয় সাংবাদিকতায় একটি সম্ভাবনাময় নাম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পথে এগিয়ে চলেছেন।

গর্জনিয়ায় মোটরসাইকেল চালক সমিতির ইফতার মাহফিল

কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হচ্ছে অক্টোবরে

আপডেট সময় : ০৬:৫০:১০ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫