ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গর্জনিয়ায় মোটরসাইকেল চালক সমিতির ইফতার মাহফিল চকরিয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ : উড়ে গেল কাঠুরিয়ার পা ভিন্ন আবহে আরেকটি ৭ মার্চ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কক্সবাজারের আহবায়ক কমিটি গঠিত – আহবায়ক: মোজাম্মেল হক, সদস্য সচিব: আরোজ ফারুক ‘আমার মত অনেক মেয়ে আপেল মাহমুদের কাছে নির্যাতিত’ -লাইলা পরী পেকুয়ায় মা–মেয়ের এক মাসের কারাদণ্ডের অন্তরালে “নব্য জাহেলিয়াত থেকে মুক্তির জন্য ইসলামী অনুশাসনের বিকল্প নেই – আনোয়ারী সিবিআইইউতে বিবিএ ডিপার্টমেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জ্বালানি তেল বিক্রির সীমা বেঁধে দিল বিপিসি রামুতে সরঞ্জাম ও জাল টাকাসহ যুবক আটক সাগরপাড়ে প্রশান্তির ইফতার রত্নগর্ভা রিজিয়া আহমেদ স্মরণে ফেইম ফাউন্ডেশনের ইফতার ও ঈদসামগ্রী বিতরণ ইফতারে দই-চিড়া কেন খাবেন? আরকান আর্মির হাতে আটক তিন বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

উখিয়ায় পুলিশের পৃথক অভিযানে মিলল ১০ হাজার ইয়াবা

কক্সবাজারের উখিয়া থানা পুলিশের পৃথক দুটি অভিযানে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত উখিয়ার পালংখালী ও রাজাপালং ইউনিয়নের দুই স্থানে এসব অভিযান চালানো হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমাদের দুটি টিম অভিযান চালিয়ে মোট ১০ হাজার ইয়াবা উদ্ধার করেছে। এর মধ্যে সকালে পালংখালী ইউনিয়নের বালুখালী ছড়া এলাকায় ৬ হাজার এবং বিকেলে রাজাপালং ইউনিয়নের ডিগিয়া এলাকায় ৪ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।”

তিনি আরও বলেন, “দুই ক্ষেত্রেই ইয়াবাগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে।”

পুলিশ জানায়, সকালে এসআই (নিঃ) আব্দুল আজাদের নেতৃত্বে একটি দল বালুখালীর ছড়া এলাকায় নুরুল আমিনের বাড়ির পাশের কাঁচা রাস্তা থেকে ৬ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

অপরদিকে বিকেলে এসআই (নিঃ) ফরহাদ রাব্বি ইশানের নেতৃত্বে আরেকটি দল রাজাপালং ইউনিয়নের ডিগিয়া টু চাকবৈঠা সড়কের পাশে শামসুল আলমের বাড়ির সামনে থেকে ৪ হাজার ইয়াবা উদ্ধার করে।

উখিয়া থানা সূত্রে জানা গেছে, উদ্ধার করা ইয়াবাগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার আলামত হিসেবে সংরক্ষণ করা হয়েছে।

ট্যাগ :
আপলোডকারীর তথ্য

Mohammad Noman

মোহাম্মেদ নোমান কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার একজন তরুণ ও প্রতিশ্রুতিশীল সাংবাদিক। তিনি স্থানীয় সংবাদমাধ্যম টিটিএন কক্সবাজার এর মাধ্যমে সাংবাদিকতায় যুক্ত হয়ে মাঠপর্যায়ে বিভিন্ন সামাজিক, মানবিক ও সমসাময়িক বিষয় নিয়ে প্রতিবেদন করে পরিচিতি অর্জন করেন। বর্তমানে তিনি দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি অনলাইন এর টেকনাফ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতার মাধ্যমে সীমান্তাঞ্চল টেকনাফের জনজীবন, উন্নয়ন, নিরাপত্তা ও মানবিক বিষয়গুলো জাতীয় পর্যায়ে তুলে ধরার ক্ষেত্রে তিনি সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। সততা, দায়িত্ববোধ ও মাঠভিত্তিক অনুসন্ধানী কাজের মাধ্যমে তিনি স্থানীয় সাংবাদিকতায় একটি সম্ভাবনাময় নাম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পথে এগিয়ে চলেছেন।

গর্জনিয়ায় মোটরসাইকেল চালক সমিতির ইফতার মাহফিল

উখিয়ায় পুলিশের পৃথক অভিযানে মিলল ১০ হাজার ইয়াবা

আপডেট সময় : ০১:৩৭:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫