ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​টেকনাফের সাবরাংয়ে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান: ড্রেজার ও ৩টি ড্রাম ট্রাক জব্দ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বান্দরবান জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিং লামায় জাতীয়-আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ৪৫ ক্রীড়াবিদকে সংবর্ধনা টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করা ১০ ভিকটিম উদ্ধার, গ্রেফতার ১ লোহাগাড়ায় মাদক সেবন করতে গিয়ে ধরা, সাবেক পুলিশ কনস্টেবলসহ দুজনের কারাদণ্ড দুদকের মামলায় টেকনাফ ইউপির সাবেক মেম্বার আব্দুল্লাহ ও তার বাবা আবুল বশরের কারাদন্ড সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল সংস্কার প্রস্তাব অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে না: নাহিদ ইসলাম নতুন রাষ্ট্রপতিকে কে শপথ পড়াবেন, মতামত দিল আইন মন্ত্রণালয় রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান  বিশ্ব মশা দিবস আজ ৩৫ বছর পর আজ বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচন কক্সবাজারে ৭ বছরের শিশু ধর্ষণ মামলায় আবুল কালামের যাবজ্জীবন কারাদণ্ড

পেকুয়ার শিক্ষক আরিফ হত্যা মামলার আসামি মুকা গ্রেফতার

কক্সবাজারের পেকুয়ার শিক্ষক আরিফ হত্যা মামলার অন্যতম আসামি মোকাম্মেল প্রকাশ মুকা (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৫ই জুন) বান্দরবান জেলার লামা থানা পুলিশের একটা টিম তাকে লামা থেকে গ্রেফতার করে৷

গ্রেফতারকৃত মোকাম্মেল প্রকাশ মুকা পেকুয়া উপজেলার পশ্চিম বাইম্মাখালী এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে এবং শিক্ষক আরিফ হত্যা মামলার এজারনামীয় আসামি। গত ২৯ মে সকাল ৯টার দিকে মোকাম্মেলের বাড়ির একটি পরিত্যক্ত পুকুর থেকে বস্তা মোড়ানো অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি ও দু’টি কিরিচ উদ্ধার করেছে যৌথবাহিনি।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, পিবিআইয়ের দেয়া তথ্যের ভিত্তিতে পেকুয়ায় শিক্ষক আরিফ হত্যা মামলার একজন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি আমরা। আটককৃত আসামিকে পিবিআই টিমের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর বিকেলে পেকুয়া সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আরিফ অপহরণের শিকার হন। অপহরণের ১৩ দিনের মাথায় ১১ অক্টোবর বাড়ির পাশের পরিত্যক্ত পুকুরে শিক্ষক আরিফের বস্তাবন্দি লাশের সন্ধান পাওয়া যায়। স্কুল শিক্ষক আরিফ সদর ইউনিয়নের আন্নর আলী মাতবর পাড়ার মৃত বজল আহমদের ছেলে। তার পরের দিনই পেকুয়া থানায় ১৮জনের নাম উল্লেখ একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ছোট ভাই মোঃ রিয়াদ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

​টেকনাফের সাবরাংয়ে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান: ড্রেজার ও ৩টি ড্রাম ট্রাক জব্দ

পেকুয়ার শিক্ষক আরিফ হত্যা মামলার আসামি মুকা গ্রেফতার

আপডেট সময় : ০৯:১৮:৫২ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫