ঢাকা ০৩:১২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক মক্কা-মদিনার প্রশ্নে আপস নয়, মক্কা প‌্যা‌ক্টে যোগ দি‌তে আগ্রহী বাংলাদেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩ ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করল পুলিশ ট্রাম্পের নেভি-ব্লু স্যুট তৈরি নারায়ণগঞ্জের আদমজীতে সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস শখের মাছ চাষে বিষ প্রয়োগ, লাখ টাকার ক্ষতি ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক রোটনের মৃত্যু হোয়াইক্যংয়ে ট্রাক-সিএনজি সংঘর্ষে চালক নিহত, নারীসহ আহত ৫ আজ মহালয়া, দেবীপক্ষের সূচনায় শারদীয় দুর্গোৎসবের শুরু কক্সবাজারে বিপাকে সেই টুকু দ্য আগলি, স্কুটিতেও গুণেছেন ১৮ হাজার জরিমানা! সৌদি আরবে মৃত্যুর তিন সপ্তাহ পর দেশে এলো মনছুর আলমের মরদেহ, সকাল ১১টায় জানাজা গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন ঘিরে ইউএনওর ৮ অক্টোবরের বিজ্ঞপ্তিতে ৯ অক্টোবরের সংবাদ! কক্সবাজারের সমালোচনা হোক, অপপ্রচার নয় রামুতে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি গ্রেফতার

চকরিয়ায় ছুরিকাঘাতে ব্যবসায়ীকে হত্যা: পাঁচ সন্তান নিয়ে এখন কি করব-নিহতের স্ত্রী রেখা

স্বামীকে বাঁচাতে এগিয়ে এসেও বাঁচাতে পারেননি। চোঁখের সামনে স্বামী মোহাম্মদ মনির(৩৮)কে ঘাতকরা ছুরিকাঘাতে ও ইটের আঘাতে হত্যা করা হয় বলে দাবী স্ত্রী জান্নাতুল ফেরদৌস রেখার।

বৃহস্পতিবার ২৩ মে রাত সাড়ে ১১টার দিকে
চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ড বাজার পাড়ায় মাছ ব্যবসার বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে ।এসময় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত হয় স্ত্রীও।

নিহত মনিরের স্ত্রী জান্নাতুল ফেরদৌস রেখা কান্নাজড়িত কন্ঠে বলেন-স্বামী মনির ছিলো পরিবারের উপার্জনের একমাত্র ব্যক্তি।তাকে সন্ত্রাসীরা মাছ ব্যবসার বিরোধকে কেন্দ্র করে নির্মমভাবে হত্যা করেছে।এখন পাঁচ সন্তানদের নিয়ে কিভাবে চলবেন।সন্তানদের ভরণপোষণ কিভাবে বহন করবেন।
রেখা আরো বলেন-বাড়ির পাশ্ববর্তী মোহাম্মদ গণির ছেলে মো.আজাদ বাবু,মো.মারুফ সহ অজ্ঞাত কয়েকজনের সাথে বাড়ির পাশে রাস্তায় বাকবিতন্ডা হয় ।একপর্যায়ে তার চোঁখের সামনে ছুরিকাঘাত ও ইটের আঘাতে মনিরকে হত্যা করে।

নিহত মোহাম্মদ মনির ওই এলাকার মৃত আবু সিদ্দিকের ছেলে।তিনি পাঁচ সন্তানের জনক ছিলেন। মনির মাছ ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন।

নিহতের স্বজনরা বলেন-এলাকার আজাদ বাবুর সাথে যৌথ মাছ ব্যবসা করতেন মনির।
১ মাস পূর্বে মাছের লাভের টাকা নিয়ে তার সাথে বাকবিতন্ডা হয়।এই নিয়ে তাকে মাছের ব্যবসার শেয়ার থেকে বের করে দেয় ।এই ঘটনার রেশ ধরে মনিরের উপর হামলা চালায় তারা।

স্থানীয়রা জানায়-সন্ত্রাসীদের
ছুরিকাঘাতে মনির মাটিতে লুটিয়ে পড়লে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।অবস্থার অবনতি হওয়ায় ডাক্তারের পরামর্শে চমেকে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শফিকুল ইসলাম বলেন, নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে।নিহতের শরীরে জখমের চিহ্ন রয়েছে। হত্যায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চকরিয়ায় ছুরিকাঘাতে ব্যবসায়ীকে হত্যা: পাঁচ সন্তান নিয়ে এখন কি করব-নিহতের স্ত্রী রেখা

আপডেট সময় : ১১:০৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫