ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়া-টেকনাফের উপর থেকে মাদকের অপবাদ ঘুচানোর দাবী এমপি শাহজাহান চৌধুরীর কক্সবাজার প্রেসক্লাবে ফুলেল শুভেচ্ছা বিনিময় উখিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের চুনতির সীরত মাহফিলের সমাপনী দিন: মোনাজাতের অপেক্ষায় লাখো মানুষ চোরাই এসির তারসহ ভাঙ্গারি দোকানদার গ্রেপ্তার জেলার ৭১ ইউনিয়নের মধ্যে ৬২ টিতে ইউপি নির্বাচন হবে : তফসিল সেপ্টেম্বরেই অস্বাস্থ্যকর আইসক্রিম তৈরীর দায়ে ১৫ হাজার টাকা জরিমানা; ধ্বংস করা হল তৈরি পণ্য প্রতিদিন ১ ঘন্টা পরিচ্ছন্নতার কাজে সময় দেয়ার আহবান প্রধানমন্ত্রীর: কক্সবাজারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন পালংখালীতে এক লাখ ইয়াবা উদ্ধার, আলোচনায় রিজভী পেকুয়ায় চাচা-ভাতিজাকে দা দিয়ে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক কক্সবাজারে চিহ্নিত ৬ ছিনতাইকারী ও ১৭ মাদকসেবীসহ গ্রেফতার ৩০ জন খেলাঘর নারায়ণগঞ্জ জেলা কমিটির সাথে কক্সবাজার জেলা খেলাঘরের মত বিনিময় ফেনীর ৪ তরুণ অপহরণের আসামি টেকনাফে গ্রেপ্তার মাদক কারবারিকে কোনো ছাড় নয়: আজিজনগরে ওসি কায়ছার হামিদের কঠোর বার্তা তরুণরা চাইলে দেশকে পরিবর্তন করা সম্ভব : প্রধানমন্ত্রী গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩২

ভারত-পাকিস্তান উত্তেজনায় পিএসএল স্থানান্তর, আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত

ভারত-পাকিস্তানের ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতি এবার সরাসরি প্রভাব ফেলেছে দুই দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে—পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ।

গত বৃহস্পতিবার (৮ মে) পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের কাছে একটি ভারতীয় ড্রোন ভেঙে পড়ার ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তাজনিত উদ্বেগ দেখা দেয়। এর প্রেক্ষিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পিএসএলের বাকি ম্যাচগুলো সরিয়ে নেওয়া হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই)।

ফাইনালসহ মোট আটটি ম্যাচ নতুন সূচিতে অনুষ্ঠিত হবে, যা পরে ঘোষণা করা হবে বলে জানায় বোর্ড। ওই দিন রাতে করাচি কিংস ও পেশোয়ার জালমির মধ্যকার ম্যাচ মাঠে গড়ানোর কথা থাকলেও বিকালে ড্রোন বিধ্বস্তের পর তা স্থগিত করা হয়। পরবর্তীতে পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভির সভাপতিত্বে ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয় এবং মধ্যরাতে সিদ্ধান্ত চূড়ান্ত হয়—পিএসএল পাকিস্তানের মাটি থেকে তুলে নেওয়া হবে।

অন্যদিকে, যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে ভারতের আইপিএলেও। নিরাপত্তা ও জাতীয় অগ্রাধিকারের কথা বিবেচনায় নিয়ে বিসিসিআই অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে আইপিএলের ১৭তম আসর। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে বিসিসিআই-এর এক শীর্ষ কর্মকর্তা বলেন,
“যখন দেশে যুদ্ধ চলছে, তখন ক্রিকেট আয়োজন করা বাস্তবসম্মত নয়। আমরা জাতির পাশে থাকতে চাই। খেলোয়াড়দের নিরাপত্তাই আমাদের প্রথম অগ্রাধিকার। ক্রিকেট কখনই দেশের ঊর্ধ্বে নয়।”

এখনো পর্যন্ত কোনো টুর্নামেন্ট পুনরায় শুরুর তারিখ নির্ধারণ করা হয়নি। দুই দেশের ক্রিকেটপ্রেমীরা তাই আপাতত মাঠের লড়াইয়ের বদলে অপেক্ষা করছেন কূটনৈতিক উত্তেজনা কমে আসার।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়া-টেকনাফের উপর থেকে মাদকের অপবাদ ঘুচানোর দাবী এমপি শাহজাহান চৌধুরীর

ভারত-পাকিস্তান উত্তেজনায় পিএসএল স্থানান্তর, আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত

আপডেট সময় : ০৫:০৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫