ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীরা জিপিএ-৫’র পেছনে না ছুটে, সৃজনশীল হোক: শিক্ষামন্ত্রী গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, কার্যকর হবে ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তে ১১ স্কাইডাইভার ও পাইলট নিহত চকরিয়ার দুই মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ‎সন্ধান চায় পরিবার বেনজীর আহমদকে দেশে ফেরানো হবে কোন প্রক্রিয়ায়? ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক প্রধানমন্ত্রীর কর্মসূচিতে অংশ নেয়ার নাম করে আনছিলো ইয়াবা : আটক  যুবদল নেতা, দল থেকে বহিস্কার কক্সবাজারে দুইশ কিলোমিটার ড্রাইভ করেছেন প্রধানমন্ত্রী ১৫ বছর পরও স্মৃতিতে অমলিন নেতা শাহ আলম সরকার বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে- এমপি কাজল সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার আত্মসমর্পণ করতে আদালতে আসছেন এমপি আমির হামজা একই পরিবারের ৪ সদস্যের আত্মহত্যা ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, পুলিশ সদস্য প্রত্যাহার নিজ বাড়ি থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

অন্যায় আবদার না করার আহ্বান আইজিপির

পুলিশের বদলি, পদোন্নতি ও ছাড়পত্রের মতো বিভিন্ন অন্যায় আবদারে জর্জরিত হচ্ছেন বলে অভিযোগ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম। এসব অন্যায় আবদার না করার আহ্বান জানিয়েছেন তিনি। একইসঙ্গে বিধি-বিধান মেনে পুলিশ বাহিনী পরিচালনার সুযোগ চেয়েছেন আইজিপি।

সোমবার (২৮ এপ্রিল) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘পুলিশ সপ্তাহ-২০২৫’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, ‘আমরা পুলিশ, জনগণের সেবক। আপনারা (সাংবাদিকরা) দেশবাসীকে বলুন– আমাদের ভুল-ত্রুটি ধরিয়ে দিতে।’

তিনি আরও বলেন, ‘আমি প্রায়ই অন্যায় আবদারের মুখোমুখি হই। অমুককে বদলি করে দিন, অমুককে ছেড়ে দিন, অমুককে পদক দিন– এমন আবদার আসে। আমি দেশবাসীর কাছে বিনীত অনুরোধ জানাই, আমাকে যেন বিধি-বিধান মেনে পুলিশ বাহিনী পরিচালনার সুযোগ দেওয়া হয়। অন্যায় আবদার যতটুকু সম্ভব কমানো হোক।’

এর আগে, পুলিশ সপ্তাহ-২০২৫ সংক্রান্ত পরিকল্পনা তুলে ধরেন আইজিপি। এছাড়া সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় আরও ছিলেন– প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর এবং পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহসান।

সূত্র :বাংলা ট্রিবিউন

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীরা জিপিএ-৫’র পেছনে না ছুটে, সৃজনশীল হোক: শিক্ষামন্ত্রী

অন্যায় আবদার না করার আহ্বান আইজিপির

আপডেট সময় : ০৫:৫১:৫২ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫