ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে বিজিবি উপর হামলার ঘটনায় আটক ৩ কোটবাজারের তোফায়েল মিয়া মারা গেছেন : জানাজা পালং হাইস্কুল মাঠে কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমবায় সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত- সাংবাদিক আহমদ গিয়াসের নাগরিক শোকসভা আয়োজনের সিদ্ধান্ত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা শাহিন সরওয়ার কাজল গ্রেফতার টেলিগ্রাম নিউজ অফিস পোড়ানোর হুমকি দেয়া রামু কলেজ ছাত্রদল নেতা মোর্শেদুল হক বহিস্কার লোহাগাড়ায় ইয়াবা উদ্ধার : নারীসহ আটক ৪, নোহা গাড়ি জব্দ পেকুয়ার টৈটংয়ে রাত হলেই সক্রিয় গাছ পাচার চক্র সিঙ্গেল আছেন? আজ আপনার দিন শুক্রবার  চট্রগ্রামে সৎসঙ্ঘ ৯৩ ব্যাচের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প:কি কি থাকছে সেনাসদস্য তিতাস হত্যা মামলার আসামি বক্কইন্যা গ্রেফতার প্রতিরক্ষা, বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-তুরস্ক চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু টেকনাফে যুবলীগের কর্মসূচীতে বাধা দিতে গিয়ে আহত পুলিশ কর্মকর্তা : গাড়ী ভাংচুর পেশাগত ঐক্য জোরদারে সাংবাদিক সংসদ কক্সবাজারের সভা, বনভোজন ১২ ডিসেম্বর আইনজীবী নাজেহালের নিন্দা ও উদ্বেগ জানিয়ে জেলা বারের সাধারণ সম্পাদকের বিবৃতি

যৌনকর্মীদের মাতৃত্বকালীন ছুটি নিয়ে আইন পাস বেলজিয়ামে

বিশ্বের প্রথম দেশ হিসেবে বেলজিয়ামে যৌনকর্মীদের জন্য নতুন একটি আইন পাস করা হয়েছে।

এই আইনে তাদের জন্য মাতৃত্বকালীন ছুটি, স্বাস্থ্যবিমা, অবসরভাতা এবং অসুস্থতার জন্য ছুটি নিশ্চিত করা হয়েছে। অর্থাৎ, যৌনকর্মীরাও এখন অন্যান্য চাকরির মতো সামাজিক সুরক্ষা সুবিধা পাবেন। খবর বিবিসি।

সোমবার (০২ ডিসেম্বর) বেলজিয়াম ভিত্তিক দ্য ব্রাসেল’স টাইম ম্যাগাজিনে প্রকাশিত একটি প্রতিবেদনে দেশটির সরকার জানায়, এই আইনের মাধ্যমে যৌনকর্মীরা কর্মক্ষেত্রে আর বৈষম্যের শিকার হবেন না এবং তারা সামাজিকভাবে সুরক্ষিত থাকবেন।

নতুন আইনে যৌনকর্মীদের দেওয়া হবে একটি কর্মসংস্থানের প্রশংসাপত্র, যার মাধ্যমে তারা স্বাস্থ্যবিমা, নিরাপত্তা এবং আইনি সুরক্ষা পাবে। এছাড়া, তারা কাজের সময় যে কোনো অস্বস্তি বা বিপদে পড়লে ‘প্যানিক বাটন’ ব্যবহার করে সহায়তা চাইতে পারবেন। যৌনকর্মীদেরও অধিকার থাকবে খদ্দেরকে ‘না’ বলার।

এই আইনের পেছনে অনেকটা ইতিহাসও রয়েছে। করোনা মহামারির সময় যৌনকর্মীরা তাদের জীবিকা নিয়ে গভীর সংকটে পড়েছিলেন, যার ফলে তারা আন্দোলন শুরু করেন। যদিও আইনের প্রস্তাবের আগে কিছু সমালোচনা হয়েছিল, তবে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এই আইনের পক্ষে দাঁড়িয়ে তাদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার দাবিতে সোচ্চার ছিলেন।

বিশ্বে অনেক দেশেই যৌনকর্মী কাজ করেন, তবে বেলজিয়াম প্রথম দেশ হিসেবে তাদের পেশাগত অধিকার ও মর্যাদা নিশ্চিত করার জন্য আইনি পদক্ষেপ নিয়েছে। এই আইনের মাধ্যমে যৌনকর্মীরা অবশেষে একটি সুরক্ষিত ও সম্মানজনক পরিবেশে কাজ করতে পারবেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে বিজিবি উপর হামলার ঘটনায় আটক ৩

যৌনকর্মীদের মাতৃত্বকালীন ছুটি নিয়ে আইন পাস বেলজিয়ামে

আপডেট সময় : ০২:৩৬:২১ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪