ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার প্রেসক্লাবে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত পবিত্র ১২ রবিউল আউয়াল উপলক্ষে ৭০০ পরিবারের মাঝে তবারুক বিতরণ ২৪ বছর ধরে উন্নয়ন বঞ্চিত পেকুয়ার নন্দীরপাড়া স্টেশন সড়ক ভেসে এলো নিখোঁজ আলবার্টের মরদেহ : জীবিত উদ্ধার নিউজিল্যান্ডের নাগরিকেরা কোস্টগার্ডের হেফাজতে উখিয়া সীমান্তে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১ পুলিশ বাহিনীকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহানবীর আদর্শ অনুসরণ করে ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব ইসলামাবাদে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু রোহিঙ্গা ক্যাম্পে ওয়ান শুটারগানসহ যুবক আটক পালংখালী খালে মাছ ধরতে গিয়ে দুই রোহিঙ্গা শিশু নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ উখিয়ায় দুই রেস্তোরাঁয় অনিয়ম, ৪ লাখ টাকা জরিমানা বাঁকখালী নয়, রামু অথবা ঈদগাঁও উপজেলার সাথে থাকতে চেয়ে ঈদগড়বাসীর স্মারকলিপি কক্সবাজারে বহুল প্রত্যাশিত মেরিন ড্রাইভ সংযোগ সড়ক বাস্তবায়নের পক্ষে অবস্থান ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ ‎

পোপ ফ্রান্সিসের মৃত্যু: শোক করছে বাংলাদেশ

ক্যাথলিক চার্চের প্রধান এবং ভ্যাটিকান সিটি স্টেটের রাষ্ট্রপ্রধান পোপ ফ্রান্সিসের মৃত্যুতে তিন দিনের শোক পালন করছে বাংলাদেশ।

এর অংশ হিসেবে বৃহস্পতি থেকে শনিবার বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

এ ছাড়া পোপ ফ্রান্সিসের আত্মার শান্তির জন্য আয়োজন করা হবে বিশেষ প্রার্থনার।

বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে তিন দিন রাষ্ট্রীয় শোক পালনের এই সিদ্ধান্ত জানানো হয়।

গত সোমবার সকালে ভ্যাটিকানের বাসভবন কাসা সান্তা মার্তায় মারা যান রোমান ক্যাথলিকদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস। তার বয়স হয়েছিল ৮৮ বছর।

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে পাঁচ সপ্তাহ হাসপাতালে থাকার পর সুস্থ হয়ে ভ্যাটিকানে ফিরেছিলেন ফ্রান্সিস। রোববার হুইলচেয়ারে বসে সেন্ট পিটার্স ব্যাসিলিকার বারান্দা থেকে উচ্ছ্বসিত জনতার উদ্দেশে হাত নেড়ে ইস্টারের শুভকামনা জানিয়েছিলেন। তার পরদিনই তার মৃত্যুর খবর আসে।

আর্জেন্টিনার ধর্মযাজক হোরহে মারিও বেরগোলিও ২০১৩ সালের ১৩ মার্চ পোপ নির্বাচিত হয়ে ফ্রান্সিস নাম নেন।

রোমের বিশপ হিসেবে তিনি বিশ্বব্যাপী ক্যাথলিক চার্চ এবং সার্বভৌম ভ্যাটিকান সিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

ছিলেন আমেরিকা মহাদেশ কিংবা দক্ষিণ গোলার্ধ থেকে আসা প্রথম পোপ। এক যুগের বেশি সময়ের দায়িত্বে তিনি ক্যাথলিক চার্চকে বদলে দিয়েছেন অনেকটা। সাদাসিধে জীবন বেছে নেওয়া এই ধর্মগুরুকে বলা হত ‘গরিবের বন্ধু’।

২০১৭ সালে বাংলাদেশেও এসেছিলেন পোপ ফ্রান্সিস। কাকরাইলে এবং তেজগাঁওয়ের চার্চে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের নানা আয়োজনের পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যানে উন্মুক্ত উপাসনায় যোগ দিয়েছিলেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সোমবার এক বার্তায় বলেন, “আমরা তার মৃত্যুতে এমন এক পোপ যুগের সমাপ্তি দেখলাম, যা ছিল মানবিক মর্যাদা, আন্তঃধর্মীয় সম্প্রীতি ও প্রান্তিক মানুষের ন্যায়বিচার আদায়ের গুণাবলিতে পরিপূর্ণ।

“তার নেতৃত্ব ধর্মীয় সীমার বাইরে গিয়েও লাখ লাখ মানুষকে আরও অন্তর্ভুক্তিমূলক, সহনশীল ও মানবিক বিশ্ব গড়ে তোলার প্রচেষ্টাকে অনুপ্রাণিত করেছিল।”

মুহাম্মদ ইউনূস বলেন, “আমি পোপ ফ্রান্সিসের সঙ্গে বহুবার দেখা করতে এবং শান্তি, মানবিক মর্যাদা ও পরিবেশ সুরক্ষার লড়াইয়ে তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে পেরে সম্মানিত বোধ করছি।”

তিন দিন সেন্ট পিটার্স ব্যাসিলিকায় শায়িত থাকবেন পোপ, শনিবার তার শেষকৃত্য হবে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা রাষ্ট্রনেতাদের পাশাপাশি সবাই সেখানে ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরুর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে পারবেন।

কাতার সফরে থাকা প্রধান উপদেষ্টা ইউনূস পোপের শেষকৃত্যে যোগ দিতে দোহা থেকে সরাসরি রোমে যাবেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, “পোপ ফ্রান্সিসের সঙ্গে অধ্যাপক ইউনূসের ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত চমৎকার ছিল। বন্ধুর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে প্রধান উপদেষ্টা পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন।”

সূত্র:বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজার প্রেসক্লাবে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

পোপ ফ্রান্সিসের মৃত্যু: শোক করছে বাংলাদেশ

আপডেট সময় : ০২:২৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫