ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন র‍্যাবের হাতে গ্রেপ্তার বিশ্বকাপের মালিকানা বিক্রির পরিকল্পনা: মূল্য কত, কেন এ পথে হাঁটছে ফিফা রামুতে ফ্যামেলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী নিয়োগের মৌখিক পরীক্ষা শুরু সুন্দরবনে ১০ বছরে বাঘের সংখ্যা বেড়েছে ১৯টি বিকেএসপিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কারাতে শিক্ষার্থী মহেশখালীর ইয়াসারের মৃত্যু হবিগঞ্জে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি টুথপেস্ট ছাড়াও যেসব উপকরণে রয়েছে মাইক্রোপ্লাস্টিক, শরীরের কী ক্ষতি করে আজ জাতীয় লিপস্টিক দিবস মিয়ানমার থেকে ৩ কোটি টাকার মাদক ঢুকছিলো এপারে, বিজিবির হাতে পাচারকারী আটক কক্সবাজারে ভ্রাম্যমাণ লাইব্রেরির সাহিত্য আড্ডা, বিজয়ীদের পুরস্কার প্রদান প্রশাসনের নির্দেশনা মানেন না বিএনপি নেতা, ইজারার নামে সরকারি জমি দখলের অভিযোগ কুতুবদিয়ায় নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও আলোচনা সভা জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালনে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা আবারো সীমান্ত দিয়ে অনুপ্রবেশের পর উখিয়ায় ক্যাম্পে আশ্রয় নিল ৫ রোহিঙ্গা

মহেশখালীতে টিআর প্রকল্পের সড়ক উন্নয়ন কাজে চরম অনিয়ম

মহেশখালীর বড়ুয়া পাড়ায় সড়ক সংস্কার কাজে চরম অনিয়মের অভিযোগ উঠেছে। গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্পের এই কাজে পরিত্যক্ত ইট আর দুপাশ কাদামাটি দিয়ে ড্রেন আর রাস্তার মাঝখানে ফাঁকা রাখায় এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয় বাসিন্দা শিপন বড়ুয়া অভিযোগ করে বলেন, এই সড়ক আগামী বর্ষা পর্যন্ত টিকবে কী না সন্দেহ রয়েছে। রাস্তা আর ড্রেনের মাঝখানে ফাঁকা থাকায় বৃষ্টি হলে সড়কের ইট নড়বড়ে হয়ে রাস্তা ভেঙে যাবে।

সরজমিনে দেখা যায় মহেশখালীর প্রধান সড়কস্থ উত্তর নলবিলা বড়ুয়া বাজার থেকে বড়ুয়াপাড়ার (কালারমারছড়া ২নং ওয়ার্ড) ২৭০ ফিটের সড়কে ইট বসানোর নিয়ম মানা হচ্ছে না। প্রস্থ ১২ ফিট ইট বসিয়ে রাস্তার কাজ শুরু করলেও ড্রেনের দুপাশে ফাঁকা রেখে মাটি দিয়ে রাস্তার কোনো অংশ ইট বসানো হচ্ছে ৮ ফিট কোথাও ৭ ফিট। পরিত্যক্ত ইট আর দুপাশে দেয়া হচ্ছে কাদামাটি।

কাজের তদারকির দায়িত্বে থাকা ব্যক্তির কাছে জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়ে স্থানীয় মহিলা মেম্বার ইসমত আরা বলতে পারবেন। এই কাজের ঠিকাদারী তার। এই বিষয়ে সংরক্ষিত নারী ইউপি সদস্যের (মহিলা মেম্বার) সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি মুঠোফোন বন্ধ করে দেন।

জানতে চাইলে মহেশখালী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কাউসার হোসেন বলেন, গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্পের সড়ক উন্নয়ন কাজে অনিয়ম করা হলে ঠিকাদারি প্রতিষ্ঠান বা ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যে সড়কের কাজে অনিয়ম করা হচ্ছে সড়কটির কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

মহেশখালীতে টিআর প্রকল্পের সড়ক উন্নয়ন কাজে চরম অনিয়ম

আপডেট সময় : ০২:৫৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫