ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশেষ অভিযানে কক্সবাজার সদর থানা পুলিশের হাতে গ্রেপ্তার ৯ আইডিইবির সদস্যপদ পেলেন কক্সবাজারের ডিপ্লোমা প্রকৌশলী আব্দুল্লাহ আল নোমান পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড এক দিনে দুই দফা ডাকাতি : ঈদগাঁও-ঈদগড় সড়কে ফের আতংক এআই দিয়ে কণ্ঠ নকল করে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছে কচ্ছপিয়ার সোহেল সিকদার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা নিয়ে কক্সবাজারের পূজামণ্ডপে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আইনের তোয়াক্কা না করে মেরিন ড্রাইভে ঝুঁকিপূর্ণ রিসোর্ট, ১০ প্রাণের বিনিময়েও জাগেনি প্রশাসন সৌদিতে নিহত প্রবাসীর পরিবার পেলো ক্ষতিপূরণ টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক পেকুয়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত, পুরস্কৃত ৪০ শিক্ষার্থী চাকুরি পেছনে না ঘুরে নিজেই উদ্যোক্তা হয়ে চাকুরি দাতা হোন- জেলা প্রশাসক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী আজ অবশেষে ইশরাকের ঘোষণা, পদত্যাগ করবেন দুপুরে

ঈদগাঁওতে সড়কে প্রাণ গেলো ‘দরিদ্র কিশোর কাঠমিস্ত্রীর’

চট্রগ্রাম – কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও খোদাইবাড়ি ওয়াহেদের পাড়া এলাকায় সড়ক দূর্ঘটনায় এক কিশোর নিহত হয়েছে।

বুধবার (১৬ই এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ মেহেদি হাসান।

মেহেদি হাসান বলেন, নিহত কিশোরের নাম শফি আলম (১৪)। সে ইসলামাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ড বামবাগান এলাকার মোহাম্মদ কালুর ছেলে।

স্থানীয়রা জানান, ফকিরা বাজার থেকে ঈদগাঁওগামী একটি টমটম, ভাঙারির ভ্যান ও মিনি শ্যামলী বাসের ত্রিমুখী সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে। শ্যামলী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে টমটমকে ধাক্কা দিলে টমটম থেকে ছিটকে পড়ে যায় যাত্রিরা৷ এসময় ঘটনাস্থলে নিহত হন শফি আলম। এতে আহন হয় আরো দুজন মাদ্রাসাছাত্রী।

নিহত কিশোর শফি আলম কাঠমিস্ত্রীর কাজ করতেন। প্রতিদিনের মতো কাজে যাওয়ার পথে দূর্ঘটনার কবলে পড়েন বলে জানান স্থানীয়রা।

মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ মেহেদি হাসান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং যথাযত আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিশেষ অভিযানে কক্সবাজার সদর থানা পুলিশের হাতে গ্রেপ্তার ৯

ঈদগাঁওতে সড়কে প্রাণ গেলো ‘দরিদ্র কিশোর কাঠমিস্ত্রীর’

আপডেট সময় : ১২:৩৫:২২ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫