ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামু ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শারমিনা আফরোজ রেশমিনের ১৫তম মৃত্যুবার্ষিকী আবারও পাল্টালো পুলিশের পোশাক কক্সবাজার পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে প্রার্থিতা ঘোষণা, তৃণমূলে আলোচনায় কারানির্যাতিত ছাত্রদল নেতা রায়হান বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে কক্সবাজারে বিএসপিএ’র আলোচনা সভা বিদেশি হস্তক্ষেপের বিরোধিতায় বাংলাদেশের পাশে আছে চীন : রাষ্ট্রদূত মিয়ানমারে সংঘর্ষ : সতর্ক অবস্থানে বিজিবি,ড্রোন দিয়ে নজরদারি কক্সবাজার মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন ডা. মোহাম্মদ মুজিবুল হক মাদক মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি মোরশেদ গ্রেফতার টেকনাফে বিজিবির অভিযান, বিপুল পরিমাণ আইস ও আগ্নেয়াস্ত্র উদ্ধার সৈকতের বালুচরে ছুটছে ‘মেসি’, স্বপ্নে আর্জেন্টিনার শিরোপা লঘুচাপের প্রভাবে উত্তাল হতে পারে সাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কক্সবাজারসহ সারা দেশে নজরুল বর্ষ ২০২৬-২০২৭ পালন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী কক্সবাজারে ১৯ শিশুর প্রাণ কেড়ে নিয়ে কমছে হামে আক্রান্ত শিশুদের সংখ্যা ঈদগাঁওতে চার সন্তানের মায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার দ্বিতীয় বিয়ে করায় স্বামীকে হত্যার পর ৬ টুকরো, স্ত্রীকে মৃত্যুদণ্ড

কক্সবাজারে মহান স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কক্সবাজারে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন। বুধবার (২৬ মার্চ) দুপুরে শহরের বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন। তিনি বলেন, “বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের ফলেই আমরা আজ স্বাধীন বাংলাদেশ পেয়েছি। প্রবীণদের প্রজ্ঞা, নবীনদের সৃজনশীলতা ও তারুণ্যের শক্তি মিলিয়েই একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন দেশ গড়া সম্ভব।”

সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার মো. সাইফউদ্দীন শাহীন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ, বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী, প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক সহিদুল ওয়াহিদ সাহেদ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ১০০ জন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। এছাড়া ৫০ জন মুক্তিযোদ্ধাকে পাঁচ হাজার টাকা করে মোট পাঁচ লাখ টাকা শুভেচ্ছা উপহার দেওয়া হয়।

দিবসটি উপলক্ষে জেলার হাসপাতাল, জেলখানা, সরকারি শিশু পরিবার ও এতিমখানাসহ বিভিন্ন স্থানে উন্নতমানের খাবার ও ইফতার পরিবেশন করা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রামু ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শারমিনা আফরোজ রেশমিনের ১৫তম মৃত্যুবার্ষিকী

কক্সবাজারে মহান স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা

আপডেট সময় : ০৮:৫৭:৩২ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫