ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্ষণস্থায়ী ঝড়ে দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে নাজিরার টেক শুঁটকি পল্লীর ব্যবসায়ীরা ‎৭ মাসেও আটক হয়নি লাইট হাউজের মাসুূদ হত্যার প্রধান আসামী জাহেদ : আরেক আসামী সাকিবের শুনানি বুধবার সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই উপসচিব পদে পদোন্নতি পেলেন হালিমা খাতুন মামলার আসামী করা দুবাইয়ে অবস্থান করা মিল্কীর প্রতিবাদ ৩৫ বছর পর ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচন টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হারুন গ্রেপ্তার কক্সবাজারে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু ৪৯০ এআই ক্যামেরা স্থাপন, মহাসড়কে আইন ভাঙলেই ‘অটো ফাইন’: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সর্বোচ্চ ১৮৩ মিমি বৃষ্টিপাত টেকনাফে, বৃষ্টিপাত থাকতে পারে আরো ৫দিন : আবহাওয়া অফিস সৎ ও দক্ষ অফিসারদের আরও বেশি কাজের সুযোগ করে দিতে চাই : প্রধানমন্ত্রী তুরস্ক থেকে পা হারিয়ে ঢাকা বিমানবন্দরে উখিয়ার মরিচ্যার ফরিদ পরিবারকে খুঁজছে অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী মুখস্থনির্ভর শিক্ষা নয়, খেলায় খেলায় শিশুদের শেখাতে হবে : ববি হাজ্জাজ কক্সবাজারকে এশিয়ার অন্যতম পর্যটনকেন্দ্র করতে চায় সরকার

মহেশখালীতে শুরু হল দুদিনব্যাপী বইমেলা

বাংলাদেশের একমাত্র পাহাড়ী দ্বীপ মহেশখালী উপজেলায় শুরু হয়েছে দুদিনব্যাপী “মহেশখালী বইমেলা”। বুধবার (২৬ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার দিঘিরপাড়ে আগুনের পরশমণি চত্বরে আয়োজিত বইমেলার উদ্বোধন করেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়েত উল্যাহ্।

পরে মহেশখালী পুরাতন উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় তিনি বলেন, মহেশখালীর ইতিহাস, ঐতিহ্য অনেক সমৃদ্ধ। কিন্তু ইতিহাস, ঐতিহ্যকে সংরক্ষণ করা হয়নি। এগুলো সংরক্ষণ করা প্রয়োজন। মহেশখালী মানুষ তৈরির উর্বর ভূমি। কিন্তু মহেশখালীতে এখন তা শঙ্কাজনক হারে কমছে। মহেশখালীতে বিভিন্নভাবে জীববৈচিত্র্য ধ্বংস করা হচ্ছে। এর প্রভাব পড়ছে জনজীবনে। মহেশখালীকে আমরা চাইলে আগের অবস্থানে ফিরিয়ে আনতে পারি। তার জন্য প্রয়োজন ব্যাপক জনসচেতনতা।

বইমেলা সম্পর্কে তিনি বলেন, এবারের বইমেলা একটি প্রতীকী বইমেলা। যেটি ছোট আকারে আয়োজন করা হয়েছে। আগামী বছর থেকে বড় আকারে বইমেলা আয়োজন করা হবে। যেখানে বড় বড় প্রকাশনী থাকবে, কবি-লেখকদের আড্ডা হবে।

মহেশখালী বইমেলা ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. বেলাল হোসাইনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, মহেশখালী সহকারী কমিশনার ভূমি দীপক ত্রিপুরা, কবি ও অনুবাদক রুহুল কাদের বাবুল, প্রাবন্ধিক অধ্যাপক মোহাম্মদ শাহ আলম, কবি, প্রাবন্ধিক ও শিক্ষক জহির সিদ্দিকী সহ অনেকে।

এসময় বইমেলা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব, এম. এনামুল হক বলেন, বর্তমান তরুণ প্রজন্মক মোবাইলের দিকে বেশি ধাবিত হচ্ছে। তাদেরকে বইমুখী করার জন্য এবং অমর একুশের চেতনা জানান দেওয়ার জন্য আমাদের এই আয়োজন। বইমেলায় ১০ টি স্টল রয়েছে। যেখানে বিভিন্ন প্রকাশনী অংশ নিয়েছে।

বইমেলায় বই প্রদর্শন ও বিপণনের পাশাপাশি আলোচনা, কবিকণ্ঠে কবিতা পাঠ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হচ্ছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ক্ষণস্থায়ী ঝড়ে দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে নাজিরার টেক শুঁটকি পল্লীর ব্যবসায়ীরা

মহেশখালীতে শুরু হল দুদিনব্যাপী বইমেলা

আপডেট সময় : ০২:০১:২৬ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫