ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেলা ফুটবল দলের গোলরক্ষক সাঈদীকে কু/পি/য়ে/ছে স্থানীয় চেয়ারম্যানের ভাইপো ২০২১ সালের আইন, ২০২৫ সালের জরিপ: আয়োডিনযুক্ত লবণের মান নিয়ে আমরা কি সঠিক প্রশ্ন করছি? সদর থানার বিশেষ অভিযানে ২৪ ঘন্টায় গ্রেফতার ২৫ জন এডভোকেট হারুন অর রশিদের ২ দফা জানাজা সম্পন্ন : শোকার্ত মানুষের ঢল টেকনাফে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফুটবলার সৈয়দ করিমের মৃত্যু শাহপরীরদ্বীপে নাফ নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু লোহাগাড়ায় চেকপোস্টে তল্লাশী : মার্কিন পিস্তল-গুলি ও ইয়াবাসহ কক্সবাজারের দুই যুবক গ্রেফতার পেকুয়ায় আবু তাহের হত্যা মামলার প্রধান আসামি সিফাত গ্রেপ্তার ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ লঘুচাপের প্রভাবে সারা দেশে বৃষ্টির আভাস মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি কামাল হোসেন গ্রেফতার আদানির বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট বন্ধ, দেশে আরও বাড়ল লোডশেডিং পেকুয়ায় দোকানের আড়ালে মাদক বিক্রি, পুলিশের হাতে আটক ২ আনোয়ারুল ইসলাম চৌধুরীর স্মরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

নাফ নদীতে আটক ৭৩ বাংলাদেশী জেলের মুক্তি ও হস্তান্তর

মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে বিভিন্ন সময়ে আটক হওয়া ৭৩ জন বাংলাদেশী জেলে দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে দেশে ফিরেছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) টেকনাফের নাফ নদী সীমান্ত তাদের হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।

​২০২৫ সালের বিভিন্ন সময়ে জীবিকার তাগিদে নাফ নদীতে মাছ ধরতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে মিয়ানমার জলসীমায় ঢুকে পড়েন এই জেলেরা। সে সময় আরাকান আর্মি তাদের আটক করে নিজেদের নিয়ন্ত্রিত বিভিন্ন ক্যাম্পে বন্দি করে রাখে। দীর্ঘ সময় পর বাংলাদেশ ও মিয়ানমারের সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সফল আলোচনা ও সমন্বিত প্রচেষ্টার ফলে তাদের মুক্তি নিশ্চিত হলো।

​কক্সবাজার অঞ্চলের নিরাপত্তা বাহিনীর নিরলস মধ্যস্থতায় এই জেলেরা মুক্তি পেয়েছেন বলে জানা গেছে।

সোমবার প্রথম ধাপে মোট ৭৩ জনকে হস্তান্তর করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে ইতিমধ্যে তাদের পরিচয় যাচাই-বাছাই করা হয়েছে। স্বজনদের কাছে ফিরে আসার এই সংবাদে জেলে পল্লীগুলোতে বইছে আনন্দের জোয়ার।

রমজান মাস শুরুর আগে মুক্তি পাওয়ায় জেলেদের পরিবারগুলো স্বস্তি প্রকাশ করেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এখনো যারা ওপারে আটক রয়েছেন, তাদেরও দ্রুত এবং নিরাপদে ফিরিয়ে আনতে কূটনৈতিক ও মানবিক প্রচেষ্টা অব্যাহত আছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জেলা ফুটবল দলের গোলরক্ষক সাঈদীকে কু/পি/য়ে/ছে স্থানীয় চেয়ারম্যানের ভাইপো

নাফ নদীতে আটক ৭৩ বাংলাদেশী জেলের মুক্তি ও হস্তান্তর

আপডেট সময় : ০৫:০০:০৬ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬