ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গোপসাগর লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত মহেশখালী দলে খেলছে না জাতীয় ও পরিচিত কোনো স্টার প্লেয়ার: অফিশিয়ালদের বিরুদ্ধে সমালোচনা পেকুয়ায় ইয়াবা ও গাঁজাসহ আটক ২ পার্বত্য মন্ত্রী সা চিং প্রু জেরীর সাথে রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত লোহাগাড়ার চরম্বায় বেশি দামে সার বিক্রি, ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা কক্সবাজার পর্যটন ও পরিবেশ রক্ষা কমিটি’র আত্মপ্রকাশ, সোমবার মানববন্ধন অসম্ভবকে সম্ভব করার গল্প: অস্ট্রেলিয়ার মাটিতে টাইগারদের সমীহ জাগানিয়া অর্জন.. জামিনে মুক্তি পেলেন টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ টোল ইজারার কাগজে টেম্পারিংয়ের অভিযোগ, অতিরিক্ত টোল আদায়ে বিপাকে তিন ইউনিয়নের ব্যবসায়ীরা সমিতিপাড়ার সুকান্ত হত্যা মামলার পলাতক আসামি আরাফাত গ্রেফতার কক্সবাজার থেকে ঢাকাগামী ট্রেনে পাথর নিক্ষেপ : যাত্রী আহত বালিয়াড়ীতে সড়ক নির্মান বন্ধে প্রধানমন্ত্রীর কাছে বাপার স্মারকলিপি চকরিয়ায় মিষ্টিতে “তেলাপোকা”, নানা অসংগতি : ৫ প্রতিষ্ঠানকে জরিমানা অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী মিয়ানমারে বৌদ্ধ বিহারে বিমান হামলায় নিহত ১৪

৯ জানুয়ারী থেকে কক্সবাজারে শুরু হচ্ছে জেলা বই মেলা ২০২৫

৯ জানুয়ারী থেকে কক্সবাজারে বাহারছড়া গোল চত্বর বীর মুক্তিযোদ্ধা মাঠে শুরু হচ্ছে ১০ দিন ব্যাপী জেলা বই মেলা।জেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের সহযোগিতায় অনুষ্ঠিত জেলা বই মেলা শেষ হবে ১৮ জানুয়ারী।

এ উপলক্ষে সোমবার বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার‌্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জানান, জেলা বই মেলায় দেশের খ্যাতনামা প্রকাশনী সংস্থাসহ স্থানীয় প্রকাশনী সংস্থার প্রায় ৭০টি স্টল অংশ নেবেন। এ ছাড়া বই মেলায় বই পরিচিতি, মোড়ক উন্মোচন, বই পোকার আড্ডা, জুলাই-আগষ্টের গণঅভ্যুত্থান,মিডিয়াসহ বিভিন্ন কর্ণার স্থাপন করা হবে।
সভায় সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব মো: খালিদ হোসেন,জেলা বিএনপির সভাপতি সাবেক হুইপ শাহজাহান চৌধুরী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, জাতীয় গ্রন্থকেন্দ্রের সহকারী পরিচালক, ছাত্র সমন্বয়ক সাহিদুল ওয়াহিদ সাহেদ এবং জিনিয়া শারমিন রিয়া বক্তব্য রাখেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মো রফিকুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো ইয়ামিন হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি ইমরান হোসাইন সজীব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা,জেলা বিএনপির সাধারণ সম্পদক শামীমআরা স্বপ্না, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ,শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন।
প্রস্তুতিমূলক সভায় বক্তারা জেলা বইমেলা সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা মূলক মতামতও প্রকাশ করেন। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান, জুলাই-আগষ্টের গণঅভ্যুত্থানের ছবি ও ভিডিও চিত্র প্রদর্শনী, প্রচারে লিফলেট,ব্যানার, ফেস্টুন, মাইকিং, মেলায় অংশগ্রহণকারী স্টলসমূহের মধ্যে থেকে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী স্টলকে সম্মাননাও ক্রেস্ট প্রদানসহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
পরে জেলা বইমেলা সফল বাস্তবায়নে বিভিন্ন কমটি ও উপকমিটি গঠন করা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগর লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

৯ জানুয়ারী থেকে কক্সবাজারে শুরু হচ্ছে জেলা বই মেলা ২০২৫

আপডেট সময় : ০৩:১৯:১৬ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪