ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে ইয়াবা তৈরির ‘কারখানা’, ঢাকাসহ আশপাশে চলত সরবরাহ লোহাগাড়ায় মন্দির সংলগ্ন পুকুর থেকে তবলা বাদক অরুণ জলদাশের মরদেহ উদ্ধার টেকনাফে রাখাইন থেকে আসা রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ নতুন দায়িত্বে ৩ মন্ত্রী ‘You have your home! We miss our home!’: মার্কিন বিশেষ দূতের সামনে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের আকুতি নতুন বাহারছড়ার মোস্তাক আহম্মদ আর নেই : জানাজা বাদ আছর ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেওয়ার বিষয়ে মিয়ানমারের সঙ্গে কোনো আলোচনা হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৫ আগস্ট রাজধানীতে মহাসমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নতুন মহাপরিচালক ড. কামরুজ্জামান সিনহা হত্যা মামলা: ছয় বছর পরও আপিল বিভাগে চূড়ান্ত রায়ের অপেক্ষা বিদেশি পিস্তল ও গুলিসহ আটক যুবক কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান নোমানের গাড়িচালক দাবি স্থানীয়দের হলদিয়াপালং যুবদলের কমিটি বিতর্ক: সাত সদস্যের কমিটিতে মাদক মামলার আসামি! সড়ক নয়, যেন গর্তের সারি— লোহাগাড়ার দরবেশহাট ডিসি সড়কে সীমাহীন ভোগান্তি জানাজায় কান্নার কলরবে ইয়াসেরের বিদায় লতিফ সিদ্দিকী বললেন, ‘আমাকে ফাঁসি দিয়ে দেন’
শিশুকিশোর শিক্ষার্থীদের লেখা গল্প কবিতা আঁকা ছবির সাহিত্য পত্রিকা

ফাল্গুন’র মোড়ক উন্মোচন শনিবার

শিক্ষার্থীদের মুক্ত চিন্তার নিজেদের ইচ্ছে মতো লেখা– গল্প, কবিতা, ছড়া, ভ্রমণকাহিনী ও আঁকা ছবি নিয়ে প্রকাশিত ফাল্গুন সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন করা হবেমশনিবার।

১ নভেম্বর (শনিবার) সকাল ১০ টায় মহেশখালীর কালারমারছড়ার উত্তর নলবিলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, লেখক গবেষক ও ইতিহাসবিদ অধ্যাপক মুহিবুল্যাহ্ ছিদ্দিকী।

এর আগে ‘তারুণ্য’৭১’ নামের একটি স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠন প্রাথমিক মাধ্যমিক ও মাদ্রাসা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছে নিজেদের লেখা–গল্প, কবিতা, ছড়া, ভ্রমণকাহিনী ও আঁকা ছবি জমা দেওয়ার আহবান করে। এতে ৮ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ৮৮৭ জন শিক্ষার্থী লেখা পাঠায় এবং চার শতাধিক শিক্ষার্থী তাদের আঁকা ছবি পাঠায়। সেখান থেকে একেবারে মৌলিক লেখাগুলো বাছাই করে ‘ফাল্গুন’–এ ছাপানো হয়ে।

ফাল্গুন এর পরিকল্পনা গবেষণা সংকলন ও সম্পাদনা করেছেন মোহাম্মদ হোসেন বিধু, হেলাল উদ্দিন ফারুকী ও কাব্য সৌরভ। তারা জানান, আমরা মূলত আমাদের গ্রামের শিক্ষার্থীদের নিয়ে তারুণ্য’৭১ এর মাধ্যমে প্রথমবারের মতো এই কাজটি করেছি। আমরা বিশ্বাস করি, সৃষ্টিশীলতার আসল পরশপাথর তার সততা এবং মৌলিকতায়। তাই শিশুদের বলা হয়েছিল ‘যা মনে চায়’ তা লিখতে; যে কোনো বিষয়ে লিখতে বা ছবি আঁকতে। কোন পূর্বশর্ত জুড়ে দিয়ে তাদের অনুসন্ধিৎসু মনে সীমানা বসানো হয়নি। এর ফলে শিশুরা অগণিত সম্ভাবনা নিয়ে হাজির হয়েছেন। আমরা ভাষাহীন হয়েছি যখন দেখেছি শিশুরা এই উদ্দাম স্বাধীনতায় ভর করে তাদের বৈচিত্র্যময় কল্পজগতে ভাসিয়েছে আমাদের। আগামীকাল তাদেরই লেখা ছাপা অক্ষরে ‘ফাল্গুন’ ম্যাগাজিন শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে।

এই আয়োজনে লেখা পাঠিয়েছে ইউনুছখালী নাছির উদ্দিন হাই স্কুল এন্ড কলেজ, উত্তর নলবিলা উচ্চ বিদ্যালয়, উত্তর নলবিলা মোহাম্মদীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা, চালিয়াতলী দারুল ইসলাম দাখিল মাদ্রাসা, উত্তর নলবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চালিয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর নলবিলা মডেল কে.জি স্কুল, উত্তর নলবিলা আইডিয়াল কে.জি স্কুলের শিক্ষার্থীরা।

আগামীকাল শিশুকিশোর শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকদের নিয়ে একটি প্রাণখোলা উচ্ছ্বাসময় অনুষ্ঠান হবে বলে মনে করছেন আয়োজক’রা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কেরানীগঞ্জে ইয়াবা তৈরির ‘কারখানা’, ঢাকাসহ আশপাশে চলত সরবরাহ

শিশুকিশোর শিক্ষার্থীদের লেখা গল্প কবিতা আঁকা ছবির সাহিত্য পত্রিকা

ফাল্গুন’র মোড়ক উন্মোচন শনিবার

আপডেট সময় : ০৭:০২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫