ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে যৌথবাহিনীর চিরুনি অভিযান: অপহরণ চক্র ও পাহাড়ে সন্ত্রাস দমনে তৎপরতা জোরদার আগুন দেখতে গিয়ে প্রাণ গেল শিশু রাইয়ানের সংকটেও বিদ্যুৎ গিলছে টমটম-ইজিবাইক স্লোগান, সুবিধা ও বাস্তবতার রাজনীতি নিখোঁজ সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কারচুপির অভিযোগে হামিদুর রহমানের মামলা: কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ শুভেচ্ছা দূত হিসেবে ইউএনএইচসিআরের সঙ্গে তাহসানের চুক্তি নবায়ন ঈদগড়ের ইউপি সদস্য অপহৃত, মুক্তিপণ দাবি চকরিয়ায় বেড়িবাঁধ থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার অভাব ও অন্ধকার ভবিষ্যৎ রোহিঙ্গাদের সমুদ্রে ঠেলে দিচ্ছে ‘ভাগ্যের জুয়ায়’ টেকনাফের হ্নীলায় ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ে ছাই ১০-১২টি বসতবাড়ি কক্সবাজার শহরে ইয়াবাসহ গ্রেপ্তার ১ সাত বছর বয়সী শিশুকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার পাচারকারীর ফেলে যাওয়া বস্তায় ১৮ কেজি গাঁজা
চৌফলদণ্ডীর আমজাদ হ'ত্যা

ছাত্রলীগ কর্মীকে অভিযুক্ত করলো জামায়াত

কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নে জামায়াত কর্মী আমজাদ হোসেন হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সদর উপজেলা শাখা।

সদর উপজেলা আমীর অধ্যাপক খুরশিদ আলম আনসারী ও সেক্রেটারি আজিজুর রহমান, ইউনিয়ন সভাপতি রায়হান উদ্দিন ও সেক্রেটারি মুহাম্মদ শাহজাহান এক যৌথ বিবৃতিতে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, গত ২৯ সেপ্টেম্বর রাতে পারিবারিক কাজে নতুন মহাল স্টেশনে গেলে আগে থেকে ওঁত পেতে থাকা ‘নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসী রাফির নেতৃত্বে’ আমজাদ হোসেনকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।

জামায়াতের নেতারা বলেন, “আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে চিহ্নিত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, জেলার বিভিন্ন স্থানে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা আইনশৃঙ্খলা বিঘ্ন করার অপতৎপরতা চালালেও প্রশাসন যথাযথ ব্যবস্থা নিচ্ছে না, যা উদ্বেগজনক।

নেতারা অবিলম্বে আমজাদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চৌফলদণ্ডীর আমজাদ হ'ত্যা

ছাত্রলীগ কর্মীকে অভিযুক্ত করলো জামায়াত

আপডেট সময় : ০৭:২৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫