ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হঠাৎ কক্সবাজারে কালবৈশাখীর ঝাপটা, হালকা বৃষ্টি আর তীব্র বাতাস টেকনাফে একসঙ্গে ধরা পড়ল ১০১ মণ ইলিশ, বিক্রি ৩৩ লাখে অভ্যুত্থানের মাধ্যমে উৎখাতের ডাক দেওয়ার ঘোষণা: গণতন্ত্রের সঙ্গে কতটা সাংঘর্ষিক? বাংলা নববর্ষ উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় তনু হত্যা: ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ বাংলাদেশ সীমান্তের নদীতে কুমির ও সাপ ছাড়তে চায় ভারত কক্সবাজারে ক্রাইম ও অপারেশন দায়িত্বে নবাগত অতিরিক্ত পুলিশ সুপার মো: অহিদুর রহমান (পিপিএম) সচল হলো টেকনাফ স্থলবন্দর,সীমান্ত বাণিজ্য হবে মিয়ানমার সরকারের সাথে-নৌপরিবহন প্রতিমন্ত্রী ঈদুল আজহার পর ইউপি-পৌর ভোট সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ৮ এপ্রিল ভূমধ্যসাগরে নৌযান ডুবে ৭০ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ, উদ্ধার বাংলাদেশিসহ ৩২ জামিন পেলেন বাউলশিল্পী আবুল সরকার ট্রাম্পের হুমকির পর ফের বাড়ল তেলের দাম দাম বাড়ছেই, হরমুজ দীর্ঘ সময় বন্ধ থাকলে আসবে বড় বিপদ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জন্য হরমুজ প্রণালি আর ‘আগের অবস্থায়’ ফিরবে না: ইরান

উখিয়ায় পৃথক অভিযানে বিজিবির ৫০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় ৬৪ বিজিবি ব্যাটালিয়নের পৃথক মাদকবিরোধী অভিযানে মোট ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার বিআরএম-১৮ এর নিকটস্থ ক্যারাঙ্গাঘোনা খাল এলাকায় অভিযান চালায়। রাত প্রায় ৮টা ৩০ মিনিটে মিয়ানমার থেকে আসা একজন সন্দেহভাজনকে দেখতে পেলে বিজিবি সদস্যরা তাকে আটকাতে এগিয়ে যায়। তবে চোরাকারবারী দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি লুঙ্গি মোড়ানো খাকি রঙের প্যাকেট থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। রাতভর চিরুনি অভিযান চালিয়েও অভিযুক্তকে ধরা সম্ভব হয়নি।

অন্যদিকে, রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পালংখালী বিওপি’র আরেকটি বিশেষ টহলদল আঞ্জুমানপাড়া পানির পয়েন্ট এলাকায় অভিযান চালায়। প্রায় দুপুর ১২টা ২০ মিনিটে মিয়ানমার থেকে আসা দুই চোরাকারবারীকে বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে যায়। পরে সেখান থেকে খাকি রঙের প্যাকেটভর্তি ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনাতেও কাউকে আটক করা যায়নি।

উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, পালিয়ে যাওয়া চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবাগুলো উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সর্বদা কঠোর অবস্থান নিয়ে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

হঠাৎ কক্সবাজারে কালবৈশাখীর ঝাপটা, হালকা বৃষ্টি আর তীব্র বাতাস

উখিয়ায় পৃথক অভিযানে বিজিবির ৫০ হাজার ইয়াবা উদ্ধার

আপডেট সময় : ০৫:০৫:০৯ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫