ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে এসএসসির চেয়ে দাখিল-ভোকেশনালে পাসের হার বেশি কক্সবাজারে ডাবল মার্ডারের আসামি সাদ্দাম গ্রেপ্তার কক্সবাজার জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত উদ্বোধনের অপেক্ষায় পেকুয়ার নোয়াখালী সেতু, স্বস্তিতে কয়েক হাজার মানুষ রামুতে মায়ের হাতে ২ মাসের শিশু জবাই : মা আটক আলোচিত শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হাইকোর্টে আপিল শুনানি শুরু হাসিনার প্রত্যর্পণ প্রশ্নের সমাধান ছাড়া ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের উদ্যোগ গ্রহণযোগ্য নয়: নাহিদ ইসলাম ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস সোনার ভরি ২ লাখ ৩৫ হাজার টাকা ছাড়াল আগামী ১২ আগস্ট বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে বিশ্ব সমুদ্র শহরের ‘চন্দন ডাক্তার’কে হারানোর এক বছর, আজ প্রথম মৃত্যুবার্ষিকী এসএসসিতে কক্সবাজার জেলায় প্রথম নাবিহা নওরিন কক্সবাজারে এসএসসির ফলে ছেলেদের পেছনে ফেলে মেয়েরা এগিয়ে বদরখালী কলোনীজেশন উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে থেকে গোল্ডেন A+ পেল সাদিয়া আফরিন কনক ‎এসএসসি পরীক্ষায় রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের সাফল্য: শতভাগ পাস, ৮ জন জিপিএ-৫ ‎

কচ্ছপিয়ায় পুলিশের কাছ থেকে আওয়ামী লীগ কর্মীকে কেড়ে নিলো স্থানীয়রা

রামুর কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভিকাটায় হাবিব উল্লাহ নামে এক আওয়ামী লীগ কর্মীকে পুলিশ থেকে কেড়ে নেয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটলেও সেটা ছড়িয়ে পড়ে রাত ১টার পর।

স্থানীয় সূত্র জানায়- মৌলভিকাটার বাসিন্দা নাইক্ষ্যংছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক হাবিব উল্লাহকে ৪/৫ জন পুলিশ গিয়ে রাত আটটার দিকে দোকান থেকে আটক করে। মুহুর্তেই শতাধিক লোকজন জড়ো হয়ে পুলিশের কাছ থেকে তাঁকে ছিনিয়ে নেন। হাবিব উল্লাহ আওয়ামী লীগের কর্মী।

এদিকে রাতে কচ্ছপিয়া ইউনিয়নে পুলিশের উপস্থিতি বাড়তে থাকলে মৌলভিকাটা গ্রামে বিক্ষোভ মিছিল বের করে স্থানীয়রা। ‘হাবিব ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে’ স্লোগান দিয়েছে বিক্ষোভ মিছিলে।

জানতে চাইলে হাবিব উল্লাহ মুঠোফোনে জানান- শুক্রবার বিকেলে স্থানীয় একটি ফুটবল টুর্ণামেন্টে তিনি প্রধান অতিথি ছিলেন। পরে রাত আটটার দিকে দোকানে বসলে ৪/৫ জন পুলিশ গিয়ে আটক করেন। সাথে সাথেই স্থানীয় জনতা তাকে ছাড়িয়ে নেন। এলাকায় অধিক জনপ্রিয়তা থাকায় এক শ্রেণির মানুষ পুলিশ দিয়ে ষড়যন্ত্র করছে বলে দাবি তাঁর।

তবে এ ব্যাপারে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। রামু থানার ওসি আরিফ হোছাইনকে একাধিকবার ফোন দিলেও তিনি ধরেননি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে এসএসসির চেয়ে দাখিল-ভোকেশনালে পাসের হার বেশি

কচ্ছপিয়ায় পুলিশের কাছ থেকে আওয়ামী লীগ কর্মীকে কেড়ে নিলো স্থানীয়রা

আপডেট সময় : ০২:৫৯:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫