ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎লাখ টাকার মিশনে নেমেও ঈদে বাড়ি ফেরা হলোনা শাহীন ডাকাতের:ফের আটক ডিবির হাতে জাতীয় দলে ফিরলেন চকরিয়ার জিকু শিল্পী রাজীব বড়ুয়া পরলোকে, শেষকৃত্য সম্পন্ন আদালত প্রাঙ্গণে গোলাগুলির ঘটনায় উদ্বেগ জেলা আইনজীবী সমিতির,পৃথক তদন্ত কমিটি গঠনের দাবি জামিনে বেরিয়ে ফের আটক গর্জনিয়ার আলোচিত শাহীন ডাকাত টেকনাফে টাকা দিয়ে সাংবাদিক কার্ড সংগ্রহ, ইয়াবা পাচারে আটক ভুয়া সাংবাদিক সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না, নির্মূল করা হবে ঈদের আনন্দ কেড়ে নিল আগুন, খোলা আকাশের নিচে শত পরিবার চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় নছিমন চালক নিহত পেকুয়ায় বজ্রপাতে এক নারীর মৃত্যু ঈদকে সামনে রেখে পর্যটন শহরে নিরাপত্তা ও সেবায় বিশেষ উদ্যোগ কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহে ঈদের দুই জামাত সকাল সাড়ে ৭টা ও সাড়ে ৮টায় পবিত্র হজ আজ সীমান্ত শহরে ব্রাজিল উন্মাদনা মহাসড়কে কোরবানির পশুর হাট, যানজটে ভোগান্তি

পেকুয়ায় চাঁদাবাজি মামলায় ছাত্রলীগ নেতা কারাগারে

কক্সবাজারের পেকুয়ায় চাঁদাবাজি মামলায় এহতেশামুল হক নামের এক ছাত্রলীগ নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার (২০ আগস্ট) সকালে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।

এহতেশামুল হক পেকুয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বারবাকিয়া ইউপির ফাঁশিয়াখালী এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে।

তথ্য সংগ্রহে জানা গেছে, বিগত ২০১৮ সালে পেকুয়া বাজারের আমির হোসেন নামের এক ব্যবসায়ীর কাছ থেকে ৬ লক্ষ টাকা চাঁদা দাবির ঘটনায় ৫জনকে আসামি করে একটা চাঁদাবাজি মামলা দায়ের করেন ওই ব্যবসায়ী।

আদালত মামলাটি আমলে নিয়ে পিআইবি ও সিআইডি কক্সবাজার পৃথক প্রতিবেদন দাখিল করেন। বুধবার চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল কবির দীর্ঘ শুনানির পর ওই মামলার প্রধান আসামী পেকুয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এহতেশামুল হককে কারাগারে পাঠানো নির্দেশ দেন।

বাদী পক্ষের আইনজীবী এডভোকেট মিফতাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ মামলার দীর্ঘ শুনানির পর বিজ্ঞা আদালত প্রধান আসামি সাবেক ছাত্রলীগ নেতা এহতেশামুল হককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এছাড়া মামলার শুনানি শেষে অপর আসামীদের জামিন দেয়া হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

‎লাখ টাকার মিশনে নেমেও ঈদে বাড়ি ফেরা হলোনা শাহীন ডাকাতের:ফের আটক ডিবির হাতে

পেকুয়ায় চাঁদাবাজি মামলায় ছাত্রলীগ নেতা কারাগারে

আপডেট সময় : ১২:৫৭:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫