ঢাকা ০২:২০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্য ধরে রাখতে চান? খাদ্যতালিকায় রাখুন এই ৮টি ‘সুপারফুড’ মেসিদের মুখোমুখি হওয়ার সম্ভাবনায় যা বললেন রোনালদো কক্সবাজারসহ দেশের ১৬ অঞ্চলে ঝড়- বজ্রবৃষ্টির সম্ভাবনা নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে: শিক্ষামন্ত্রী দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন উনচল্লিশেও টগবগে তারুণ্য: শুভ জন্মদিন, মেসি পেকুয়ায় ভুয়া ডিজিএফআই পরিচয় দেয়া এক নারী আটক নারী ও কিশোরীদের জন্য নিরাপদ ডিজিটাল নিরাপত্তা পরিবেশ গঠনের অঙ্গীকার: টেকনাফে বিশেষ সভা অনুষ্ঠিত মহেশখালীর ধলঘাটার ফাটাঘোনা ও মিলঘোনা উন্মুক্ত নিলামের দাবি, সংঘর্ষের আশঙ্কায় জমির মালিকরা বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন সাময়িকভাবে বরখাস্ত : কক্সবাজারেও তার বিরুদ্ধে রয়েছে অভিযোগ হরমুজ প্রণালি থেকে যেভাবে বের হয়ে এলো বাংলার জয়যাত্রা কক্সবাজারে ৩ দিনের সফরে আসছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ​টেকনাফে দুদকের দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন, চ্যাম্পিয়ন বর্ডার গার্ড পাবলিক স্কুল গর্জনিয়ার পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি : সভাপতি জিল্লু চৌধুরী ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে মারা গেলেন রিকশাচালক মোহাম্মদ রফিক

বছর শেষ হওয়ার আগে এই ৭ কাজ করতে ভুলবেন না

শেষ হতে চলেছে চলতি বছর। আর মাত্র কিছু দিন পরেই শুরু হবে নতুন বছরের পথচলা। ২০২৪ সাল শেষ হওয়ার আগে কিছু কাজ করে ফেলা জরুরি। এতে নতুন বছরটি কাটবে আরও অথপূর্ণ।

১ এই বছরটি কেমন গেল? চিন্তা করুন সেটা। ব্যক্তিগত জীবন, সম্পর্ক বা পেশাগত জীবন সবকিছু নিয়েই ভাবুন। বছরের সেরা তিনটি ঘটনা স্ক্র্যাপবুকে লিখুন। আরও লিখুন কোন কোন ঘটনা আপনাকে কষ্ট দিয়েছে। এই বছরের প্রতিফলনের অনুভব পরবর্তী বছরের জন্য কাজে আসবে আপনার।

২ কিছু ঘটনা তালিকাভুক্ত করুন যেগুলোর জন্য আপনি কৃতজ্ঞ। বড় বা ছোট আনন্দগুলো তালিকায় রাখুন। ইতিবাচকতা ছড়িয়ে দিতে সাহায্য করবে এটি।

৩ চিন্তাভাবনা জগাখিচুড়ি হয়ে আছে? এটি ঠিক করে ফেলার এখনই সময়। ঘরের অপ্রয়োজনীয় ও বাড়তি জিনিস ডিক্লাটার করে দিন বা দান করে দিন। ক্ষোভ বা অনুশোচনা করা ছেড়ে দিন। নতুন করে শুরু করার জন্য সহায়তা করবে এগুলো।

৪ যে বন্ধুদের বা পরিবারের কাছ থেকে দূরে সরে এসেছেন, তাদের সাথে পুনরায় যোগাযোগ করুন। কারণ সম্পর্কই আমাদের বাঁচিয়ে রাখে।

৫ নতুন বছরের লক্ষ্য ঠিক করে ফেলার এখনই সময়। যেমন স্বাস্থ্যকর জীবনযাপনের লক্ষ্য স্থির করে ফেলতে পারেন। শরীরচর্চা করা বা ঘরে রান্না করা খাবার খাওয়ার লক্ষ্য ঠিক করতে পারেন।

৬ বছর শেষ হওয়ার আগে নতুন কিছু করার চেষ্টা করুন। নতুন খাবারের স্বাদ নেওয়া বা নতুন কোনও শখ বেছে নেওয়ার মতো নতুন কিছু চেষ্টা করুন। সামান্য পরিবর্তন আপনার সৃজনশীলতাকে উজ্জীবিত করতে পারে।

৭ একটি বছর শেষ হয়ে যাচ্ছে, হয়তো আপনার জন্য বেশ কঠিন ছিল বছরটি। কিন্তু নিজেকে পুরস্কৃত করতে ভুলবেন না। আপনার প্রিয় খাবার উপভোগ করুন, একটি আরামদায়ক দিন ছুটি নিন বা শুধুমাত্র নিজের মতো কিছুটা সময় কাটান। পরবর্তী কী করতে হবে তার জন্য আত্মবিশ্বাস এবং শক্তি পাবেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

তারুণ্য ধরে রাখতে চান? খাদ্যতালিকায় রাখুন এই ৮টি ‘সুপারফুড’

বছর শেষ হওয়ার আগে এই ৭ কাজ করতে ভুলবেন না

আপডেট সময় : ০৪:১১:২৫ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪