ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজান পর্যন্ত সেহরি খেলে রোজা হবে কি না, জেনে নিন চট্টগ্রামে দরবেশকাটা সমিতির দোয়া ও ইফতার মাহফিল রাশিয়ার ফাঁদে ট্রাম্প! মধ্যপ্রাচ্যের নতুন ‘বাদশা’ ইরান? কলাতলীর সংঘর্ষের কারণ কি? সেন্ট মার্টিনের কাছে ধরা পড়ল পাঁচ মণ ওজনের বোল মাছ, বিক্রি ২ লাখ ৫৫ হাজার টাকায় রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান নিজের পুরস্কার উৎসর্গ করলেন দর্শকদের উখিয়া–টেকনাফ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের ইফতার ও দোয়া মাহফিল সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ঘুষের টাকা ফেরত চাওয়ায় মা-মেয়েকে মারধর, পরে ১ মাসের জেল রামুতে সংবাদ সংগ্রহকালে ডাকাত মালেকের হামলায় ৪ সাংবাদিক আহত উখিয়ার থাইংখালীতে পাহাড় কেটে সাবাড়, ড্রাম ট্রাক আটক মাদকের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা- ইয়াবা ও দুই সঙ্গীসহ পুলিশের জালে যুবদল নেতা সাংবাদিক আনিস আলমগীরের হাইকোর্টে জামিন স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর প্রথমবার কক্সবাজারে আসছেন সালাহউদ্দিন আহমদ

মিয়ানমার থেকে এলো ৩৫০ বস্তা ডাল

দীর্ঘ এক মাস পর মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপ থেকে ৩৫০ বস্তা ফেলন ডাল নিয়ে একটি ট্রলার টেকনাফ স্থলবন্দরের জেটিতে এসে পৌঁছেছে।

এই তথ্য নিশ্চিত করেন টেকনাফের স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোট লিমিটেডের ম্যানেজার সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন।

তিনি জানান, রবিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় মিয়ানমারের মংডু টাউন থেকে স্থানীয় ব্যবসায়ী আব্দুস শুক্কুরের কাছে ৩৫০ বস্তা ফেলন ডাল নিয়ে একটি ট্রলার টেকনাফ স্থলবন্দরের জেটিতে এসে নোঙর করে। সোমবার সকালে আইজিএম জমা দিয়ে মালাগুলো খালাস করা হচ্ছে। খালাসের পর দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হবে। এর আগের মাসে আরও এক হাজার ৫৬০ বস্তা ফেলন ডাল এসেছিল।

তিনি আরও জানান, মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের প্রভাব পড়েছে দুই দেশের মধ্যকার বাণিজ্যে। কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে কার্যক্রম স্থবির হয়ে পড়েছে আমদানি-রফতানি। সীমান্ত এলাকার ব্যবসা-বাণিজ্যেও পড়েছে ভাটা।

মিয়ানমারের পরিস্থিতির স্বাভাবিক হলে আগের মত টেকনাফ স্থলবন্দরের আমদানি রফতানি বাড়বে বলে আশা করছেন এই কর্মকর্তা।

টেকনাফ স্থলবন্দরের আমদানিকারক উল্লাহ বলেন, মিয়ানমারে আমাদের অনেক টাকার মালামাল আটকে আছে। আমাদের ব্যবসা-বাণিজ্যে একদম বন্ধ। আশা করছি, দ্রুত মিয়ানমারের অবস্থা স্বাভাবিক হলে টেকনাফ স্থলবন্দরে আমদানি রফতানি আগের মতো স্বাভাবিক হয়ে যাবে।

সর্বশেষ মিয়ানমার থেকে ৩ ডিসেম্বর টেকনাফ স্থলবন্দরে পণ্যবাহী জাহাজ এসেছিল। গত ৮ ডিসেম্বর রাখাইন রাজ্যে মংডু টাউনশিপ আরাকান আর্মির দখলের নেওয়ার পর থেকে কোনও পণ্যবাহী জাহাজ বন্দরে আসেনি।

ট্যাগ :

মিয়ানমার থেকে এলো ৩৫০ বস্তা ডাল

আপডেট সময় : ১১:৪২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫