ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ নির্বাচন ও গণভোটে বিএনসিসি এর দায়িত্ব পালন শাহজাহান-আনোয়ারীর লড়াই জমালো যে ‘ভোটব্যাংক’ তারেক রহমানের সাথে আলমগীর ফরিদের শুভেচ্ছা বিনিময় উখিয়ায় নির্বাচন পরবর্তী রাজনৈতিক প্রতিহিংসা বন্ধে এনসিপির আহবান কক্সবাজারের চারটি আসনে ১০ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত চকরিয়ার ফুলের রাজ্যে ২ কোটি টাকার ফুল বিক্রি ঢাকায় সালাহউদ্দিনের সাথে আলমগীর ফরিদ, ‘জয়ের আনন্দ ভাগাভাগি’ মুক্তিযুদ্ধ ও নারী অধিকার: রাষ্ট্রের প্রশ্নে আপসহীনতা মহেশখালীর সাতদিনব্যাপী আদিনাথ মেলা শুরু আগামীকাল থেকে কক্সবাজার ৪ সহ ৩০টি আসনে জয়ীদের শপথ স্থগিতে আইনী পদক্ষেপ নেবে জামায়াত প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করব: তারেক রহমান চাঁদাবাজদের পুলিশে দিন,সাহসিকতার জন্যে দেয়া হবে পুরস্কার- লুৎফুর রহমান কাজল তারেকের শপথে মোদীকে আমন্ত্রণ জানাবে বিএনপি: ডব্লিউআইওএন কক্সবাজারে বিএনপির দাপট: সালাহউদ্দিন ৪, ফরিদ ৩, কাজল ২ ও শাহজাহান ৫ বার এমপি জনরায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করবে নতুন সরকার: ড. আলী রিয়াজ

৭৭০০ জন ভিজিএফ উপকারভোগী পেলো চাল- তবুও একটি ওয়ার্ডে অনিয়মের অভিযোগ!

সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় ঈদুল আযহা উপলক্ষ্যে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৭৭০০ উপকারভোগীর প্রত্যেক’কে ১০ কেজি করে চাল হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২৬ মে) সকাল ৮ টা থেকে ইউনিয়ন পরিষদ চত্বরে প্রতিটি ওয়ার্ডের নির্দিষ্ট কার্ডধারী নাগরিক’কে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শহিদুল ইসলাম চৌধুরী রুমানের সরাসরি তত্ত্বাবধানে বিশেষ এই সহায়তা প্রদান করা হয়।

রুমান জানিয়েছেন , ‘অতিদরিদ্র মানুষকে এই সহায়তার আওতায় এনে দিনব্যাপী কার্যক্রমের মাধ্যমে প্রাপ্য বুঝিয়ে দেওয়া হয়েছে।’

তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিক পোস্ট ছড়িয়েছে যেখানে ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য ছৈয়দ হামজা এবং তার কথিত সহযোগীদের বিরুদ্ধে একাধিক ভিজিএফ কার্ড ২শত থেকে ৩শত টাকায় বিক্রি, স্বজনপ্রীতি সহ নানা অভিযোগ পাওয়া গেছে।

এই বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলে ছৈয়দ হামজা অভিযোগ অস্বীকার করে বিষয়টির সত্যতা প্রমাণের দাবী করেন।

অন্যদিকে এব্যাপারে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসাইন চৌধুরী বলেন, অনিয়মের যথার্থ অভিযোগ পাওয়া গেলে সাথে সাথে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সংসদ নির্বাচন ও গণভোটে বিএনসিসি এর দায়িত্ব পালন

This will close in 6 seconds

৭৭০০ জন ভিজিএফ উপকারভোগী পেলো চাল- তবুও একটি ওয়ার্ডে অনিয়মের অভিযোগ!

আপডেট সময় : ১১:৫৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫