ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লবণ মাঠে দূর্বৃত্তের তাণ্ডব,২ লাখ টাকার ক্ষয়ক্ষতি জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার বিয়ে করাটা ভুল সিদ্ধান্ত ছিল: অপু বিশ্বাস চৈত্র সংক্রান্তি: ইতিহাস, ঐতিহ্য ও বাঙালির সংস্কৃতির এক প্রাচীন ধারাবাহিকতা ইন্টারনেট সস্তা না হলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় : বিটিআরসি চেয়ারম্যান ভোরে ফুল তুলতে যাওয়া বৃদ্ধকে জবাই করে হত্যা, অভিযুক্তের আত্মসমর্পণ বাংলা বছরের শেষদিন— চৈত্র সংক্রান্তি আজ তীব্র গরমেও পর্যটকের ঢল, নোনাজলে খুঁজছে স্বস্তি দুই খুন ভাবিয়ে তুলেছে খোদ পুলিশকে চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের হাতে খুন হলো চকরিয়ার কিশোর সাজিদ সাংগঠনিক গতি বাড়াতে এমজেএ কক্সবাজারের সভা, নতুন সদস্য আহ্বান ও উপ-কমিটি গঠন কুতুবদিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বরযাত্রীর গাড়ি, শিশুসহ ৪জন আহত নতুন গণমাধ্যম নিয়ে আসছেন সাকিব রামুতে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার টেকনাফে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ

৩৫ হাজার টাকায় সদ্যজাত সন্তানকে বিক্রি করলো বাবা: অতঃপর যা ঘটলো

সদ্য ভূমিষ্ট পাঁচ দিনের বয়সী সন্তানকে ৩৫ হাজার টাকার চুক্তিতে বিক্রি করে দিলেন বাবা। এমন ঘটনা ঘটেছে চকোরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নে।

জানা যায়, শিশুটি মায়ের গর্ভে থাকাকালীন শিশুটির বাবা শিশুটিকে ৩৫ হাজার টাকায় বিক্রি করার চুক্তি করেন মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের শাহজাহান নামের এক ব্যক্তির সাথে।

জানা যায়, ৯ সেপ্টেম্বর চট্টগ্রামের একটি হাসপাতালে শিশুটির মা জমজ ছেলে সন্তান প্রসব করেন। ১৩ সেপ্টেম্বর মায়ের অজান্তে চুক্তি মতে শিশুটির পিতা জমজ সন্তানদের একজনকে ৩৫ হাজার টাকার বিনিময়ে মহেশখালীর শাহজাহানের হাতে তুলে দেন।

শাহজাহান মহেশখালীর ধলঘাটা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রশিদের পুত্র।

পরে বিষয়টি জানতে পারলে ১৪ সেপ্টেম্বর স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে ক্রেতার সাথে যোগাযোগ করে ৫০ হাজার টাকার বিনিময়ে পুনরায় শিশুটিকে স্থানীয় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আতাহার ইকবাল দাদুলের সহযোগিতায় উদ্ধার করে গর্ভধারিণী মা নিয়ে যান বলে জানান স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, অনেকে এই ঘটনাকে হৃদয় বিদারক ঘটনা বলে অ্যাখ্যায়িত করছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

৩৫ হাজার টাকায় সদ্যজাত সন্তানকে বিক্রি করলো বাবা: অতঃপর যা ঘটলো

আপডেট সময় : ০৮:০০:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫