ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বো/মা না টিকা, কোন মৃ/ত্যু বেশি নৃ’শং’স? কক্সবাজারে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে এমজেএসিবি এর নিন্দা ও প্রতিবাদ সংসদে এমপি কাজলের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ্যানি-বাঁকখালী নদী খননসহ কক্সবাজারে ৩ টি প্রকল্প চলমান উখিয়ায় তিন পেট্রোল পাম্পকে ২ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা ওমরাহ শেষে মাকে আনতে গিয়ে সড়কে প্রাণ গেল কিশোরের, আহত ৩ চকরিয়ায় লাইসেন্স ছাড়া অধিক মূল্যে তেল বিক্রি করায় জরিমানা: ইয়াবা সেবনে কারাদণ্ড সাগরে ৪ দিন ভেসে থাকা ১৫ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী অপহরণচক্রের আস্তানা থেকে ৩ অপহৃত উদ্ধার, গ্রেপ্তার ৫ চকরিয়ার ছোট্ট দুই বোনের বাড়ি ফেরা হলো না বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা ৩ দিন ঝড় ও বজ্রবৃষ্টির আভাস সংসদ থেকে বিরোধীদল সদস্যদের ওয়াকআউট কক্সবাজারে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু, ভর্তি ৩৮ রোববার থেকে হামের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী কউকের সেমিনার-কক্সবাজারে সুপেয় পানির পরিমান কমছে নানার বাড়ি এসে পুকুরেডুবে দুই শিশুর মৃ’ত্যু

হাসপাতাল ছাড়লেন জামায়াত আমির

হাসপাতাল ছাড়লেন জামায়াত আমির

চিকিৎসা শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান হাসপাতাল ছেড়েছেন। তিনি এখন অনেকটা সুস্থ আছেন। তবে তার বিশ্রাম প্রয়োজন।

মঙ্গলবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টার কিছু সময় পরে জামায়াত আমির গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে বের হন।

তার আগে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান সুস্থ হয়েছেন। যার কারণে তিনি হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন। ওপেন হার্ট সার্জারি একটা বড় ধরনের অপারেশন। এটা রিকভারি হতে কিছুটা সময় লাগে। আমরা উনাকে এখন বাসায় নিয়ে যাব। উনার সেখানে আরও দুই সপ্তাহ রেস্ট প্রয়োজন হবে। তিন সপ্তাহ পরে উনি জনসম্মুখে আসবেন। আপনারা দোয়া করবেন।

ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক ডা. শহিদ আলম চৌধুরী বলেন, গত ২ তারিখে উনার অপারেশন হয়েছে। ২-৫ তারিখ পর্যন্ত কার্ডিয়াক আইসিইউতে ছিলেন। ৫ তারিখে ওনার টিউবগুলো খুলে নিয়েছি। উনি নিজে হেঁটেছেন। তারপর উনাকে আমরা কেবিনে নিয়ে গেছি। গত ৫ তারিখ থেকে এখন পর্যন্ত (বেলা সাড়ে ১১টা) উনি সেখানেই আছেন। ডে বাই ডে উনি প্রগ্রেস করছেন। উনার প্রগ্রেস নিয়ে আমরা খুবই হ্যাপি। আমরা আশা করছি, আগামী এক মাসের মধ্যে উনি নরমাল জীবনে ফিরতে পারবেন।

এর আগে গত ২ আগস্ট বাইপাস সার্জারির জন্য শফিকুর রহমানকে হাসপাতালে নেওয়া হয়। তার হার্টে পাঁচটি ব্লক ধরা পড়ে।

গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জামায়াতের জাতীয় সমাবেশে অংশগ্রহণ শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শফিকুর রহমানকে তাৎক্ষণিকভাবে একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা সে দিনের প্রাথমিক পরীক্ষায় বড় কোনো জটিলতা পাননি, তবে ধারণা করেছিলেন তিনি ডিহাইড্রেশনে ভুগেছেন।

ওই ঘটনার পর দুই দিনের বিশ্রাম শেষে তিনি রংপুর, খুলনা, মৌলভীবাজারে দলীয় কর্মসূচিতে যোগ দেন। এরপর আবারও অসুস্থ হয়ে গত ৩০ আগস্ট হাসপাতালে ভর্তি হন। পরীক্ষায় হার্টে ব্লক ধরা পড়ে।

সূত্র: ঢাকা পোস্ট

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বো/মা না টিকা, কোন মৃ/ত্যু বেশি নৃ’শং’স?

হাসপাতাল ছাড়লেন জামায়াত আমির

আপডেট সময় : ০১:৩২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫