ঢাকা ০২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী বিশ্ব অটিজম দিবস আজ ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে আজ বো/মা না টিকা, কোন মৃ/ত্যু বেশি নৃ’শং’স? কক্সবাজারে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে এমজেএসিবি এর নিন্দা ও প্রতিবাদ সংসদে এমপি কাজলের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ্যানি-বাঁকখালী নদী খননসহ কক্সবাজারে ৩ টি প্রকল্প চলমান উখিয়ায় তিন পেট্রোল পাম্পকে ২ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা ওমরাহ শেষে মাকে আনতে গিয়ে সড়কে প্রাণ গেল কিশোরের, আহত ৩ চকরিয়ায় লাইসেন্স ছাড়া অধিক মূল্যে তেল বিক্রি করায় জরিমানা: ইয়াবা সেবনে কারাদণ্ড সাগরে ৪ দিন ভেসে থাকা ১৫ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী অপহরণচক্রের আস্তানা থেকে ৩ অপহৃত উদ্ধার, গ্রেপ্তার ৫ চকরিয়ার ছোট্ট দুই বোনের বাড়ি ফেরা হলো না বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা ৩ দিন ঝড় ও বজ্রবৃষ্টির আভাস সংসদ থেকে বিরোধীদল সদস্যদের ওয়াকআউট

হাদি ও এরশাদ উল্লাহর উপর হামলার প্রতিবাদে কক্সবাজারে বিএনপির মিছিল

ইনকিলাব মঞ্চের আহবায়ক ও ঢাকা-৮ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি এবং চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর উপর হামলার প্রতিবাদে কক্সবাজার শহরে বিক্ষোভ মিছিল করেছে কক্সবাজার জেলা বিএনপি।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এসময় মিছিলে ‘রাজাকার আর স্বৈরাচার, মিলেমিশে একাকার ‘, ‘আমার ভাই আহত কেন,প্রশাসন জবাব চাই’ সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্নাকে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দিতে দেখা যায়।

কর্মসূচি শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘ জনগণ এখন নির্বাচনের ট্রেনে উঠে গেছে। গুলি চালিয়ে, সন্ত্রাসী হামলা করে নব্য স্বৈরাচাররা ষড়যন্ত্রে লিপ্ত। আগামী ২৫ তারিখ আমাদের নেতা তারেক রহমান এলে বাংলাদেশ কেঁপে উঠবে, এসব ষড়যন্ত্র ধূলিসাৎ হয়ে যাবে।’

হাদি ও এরশাদ উল্লাহর উপর হামলা ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করার পাশাপাশি আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সরকারকে তৎপর হওয়ার দাবী জানান তিনি।

প্রসঙ্গত, গতকাল শুক্রবার দুপুরে রাজধানী ঢাকায় হাদিকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা এবং বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী

হাদি ও এরশাদ উল্লাহর উপর হামলার প্রতিবাদে কক্সবাজারে বিএনপির মিছিল

আপডেট সময় : ০৬:৩৫:১২ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫