ঢাকা ১২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোজায় জুমার নামাজে ১০ হাজার ফিলিস্তিনি মুসল্লিকে আল-আকসায় প্রবেশের অনুমতি দেবে ইসরায়েল ফ্যামিলি কার্ড বিতরণের কর্ম পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক আজ রোজার ধর্মীয় গুরুত্ব রামুতে পুলিশের অভিযান: ৭০ হাজার ইয়াবাসহ আটক নারী সীমান্তে মাদককারবারির সাথে বিজিবির গুলি বিনিময়: পৌনে ১০ লাখ ইয়াবা উদ্ধার শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীদের স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে ‘মব কালচার শেষ’: স্বরাষ্ট্রমন্ত্রী ফুটবলার মেসুত ওজিল ও তুরস্কের প্রেসিডেন্ট পুত্র বিলাল কক্সবাজার আসছেন বৃহস্পতিবার কক্সবাজারের আকাশে দেখা গেলো রমজানের চাঁদ : রোজা শুরু বৃহস্পতিবার উখিয়ায় ধুয়ে মুছে পরিষ্কার করা হলো কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের অফিস সাগরে পথে সিমেন্ট পাচারকালে আটক ১১ ভাই সম্বোধন করে প্রধানমন্ত্রীর কাছে সাবেক ছাত্রদল নেতা এনামের খোলা চিঠি অটোরিকশা থেকে ২ লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার দেড় কিলোমিটার ধাওয়া করে দেড় লাখ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

সরকার চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে পারে: সালাহ উদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, সরকার চাইলে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন সম্ভব। নির্বাচনমুখী সংস্কারগুলো নির্বাহী বা অফিস আদেশের মাধ্যমে বাস্তবায়ন সম্ভব। আশা করি প্রধান উপদেষ্টা বিষয়টি বিবেচনা করে পদক্ষেপ নেবেন।

সোমবার (২ জুন) সন্ধ্যা ৭টায় ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে প্রধান উপদেষ্টার সঙ্গে চলমান সংস্কার প্রক্রিয়ায় যুক্ত রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের বৈঠক শেষে বিএনপির প্রতিনিধি দলের প্রধান হিসেবে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

সালাহ উদ্দিন আহমেদ বলেন, ডিসেম্বরের মধ্যে শুধু বিএনপি নয়, অধিকাংশ দলই নির্বাচন চায়।

তিনি বলেন, সংস্কার ইস্যুতে সরকার যথেষ্ট আন্তরিক। তবে তারা অনেক সময় নিয়ে ফেলেছেন। আজকের বৈঠকে সংস্কার নিয়ে আলোচনা হয়েছে। আমরা আমাদের মতামত দিয়েছি। এ নিয়ে বিস্তর আলাপ-আলোচনা হয়েছে। ঐকমত্য কমিশনের অনেক বিষয়ে আমরা একমত। কিছু বিষয়ে হয়তো একমত হতে পারিনি। তবে বিএনপি জাতির বৃহত্তর স্বার্থকেই প্রাধান্য দেবে। জনগণের ভোটাধিকার ও গণতন্ত্রের জন্য আমরা আন্দোলন করেছি। যে বিষয়গুলো গ্রহণ করলে জাতির বৃহত্তর কল্যাণ হবে সে বিষয়ে আমরা ছাড় দিতে রাজি।

প্রতিনিধিদলে আরও ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

সূত্র: বাংলা ট্রিবিউন

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোজায় জুমার নামাজে ১০ হাজার ফিলিস্তিনি মুসল্লিকে আল-আকসায় প্রবেশের অনুমতি দেবে ইসরায়েল

This will close in 6 seconds

সরকার চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে পারে: সালাহ উদ্দিন আহমেদ

আপডেট সময় : ০৯:৩৩:০৭ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫