ঢাকা ০২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তি ভারতের সিকিমে কলাতলীর গ্যাস পাম্পে ভয়াবহ বিস্ফোরণের ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন জুলাই-আগস্টে হত্যাযজ্ঞের মামলায় সাবেক এমপি বদির জামিন ২৬ দিনে আটবার কেঁপেছে দেশ, বড় দুর্যোগের শঙ্কা? একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কলাতলীর ভয়াবহ অগ্নিকাণ্ড: ঘটনাস্থল পরিদর্শনে এমপি লুৎফুর রহমান কাজল নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস নতুন গভর্নরকে স্বাগত জানালেন বাংলাদেশ ব্যাংকের কর্মীরা বইমেলা শুরু হচ্ছে আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সালাহউদ্দিন আহমদের আরেক চমক: এবার পৌরসভা হচ্ছে পেকুয়া বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে জেলে নিহত আগুন নিয়ন্ত্রণে, তবে আছে ঝুঁকি, দগ্ধ ১০: অনুমতি নেই গ্যাস পাম্পের কক্সবাজারে ৫.১ মাত্রার ভূমিকম্প কলাতলীতে ভয়াবহ অগ্নিকান্ড , নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী সৌদি আরবে যাওয়া হলো না সেন্টমার্টিনের আব্দুল মালেকের
ইন্টারনেট বন্ধ করে গণহত্যা

সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

  • টিটিএন ডেস্ক:
  • আপডেট সময় : ০১:৪৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • 270

জুলাই অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে গণহত্যায় সহযোগিতার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (০৪ নভেম্বর) দুপুরে এ আদেশ জারি করেন ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনাল একইসঙ্গে আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান-এর বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করেন। এদের মধ্যে পলক, আনিসুল হক এবং সালমান এফ রহমান ইতিমধ্যেই গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

এর আগে গতকাল বুধবার (০৩ ডিসেম্বর) সজিব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে প্রসিকিউশনে অভিযোগ দাখিল করে তদন্ত সংস্থা।

আরও পড়ুন: রামপুরায় ২৮ জনকে হত্যা: সাবেক সেনা কর্মকর্তা রেদোয়ানুল ও রাফাত ট্রাইব্যুনালে হাজির

যেখানে বলা হয়, জুলাই আন্দোলনের চুড়ান্ত মুহূর্তে ঢাকাসহ সারাদেশে ইন্টারনেট বন্ধ করে আন্দোলন দমনের পরিকল্পনা করা হয়। আর এ পরিকল্পনায় সরাসরি যুক্ত ছিলেন সজীব ওয়াজেদ জয়। জিজ্ঞাসাবাদে পলক জানিয়েছেন, এই ইন্টারনেট বন্ধ করা হয় বিশ্বের কাছে গণহত্যার তথ্য আড়াল করার জন্য।

এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে ১০ ডিসেম্বর, যেখানে অভিযুক্তদের উপস্থিতি নিশ্চিত করতে ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছেন।

সূত্র- চ্যানেল 24

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তি ভারতের সিকিমে

This will close in 6 seconds

ইন্টারনেট বন্ধ করে গণহত্যা

সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

আপডেট সময় : ০১:৪৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫