ঢাকা ০৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী কক্সবাজার আসছেন শনিবার টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার, মালিক পলাতক শহরে কিস্তির টাকার বিরোধে প্রতিবেশীকে খুন, যুবক আটক রোহিঙ্গা যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাছ ধরতে গিয়ে মাইন বিস্ফোরণে উড়ে গেল রোহিঙ্গা যুবকের পা সংকটে কাজে আসছেনা: মহেশখালীতে তেল খালাস ও পরিবহনে নির্মিত এসপিএম প্রকল্প পড়ে আছে প্রাইভেটকারের তেলের ট্যাংকে ৪২ হাজার ইয়াবা, আটক ৩ মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগ সরকারের, দু’দেশের যৌথ বিবৃতি স্বাক্ষর এলএনজি-এলপিজি নিয়ে দেশে আসছে আরও ৫ জাহাজ দুর্নীতি ও লাগামহীন লুটপাটের কারণে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে: অর্থমন্ত্রী কুতুবদিয়ায় ঘূর্ণিঝড় প্রস্তুতি ও সামাজিক সহনশীলতা নির্মাণে সমন্বয় সভা পৌরসভা নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক দ্রুত বিচার আইনের মামলায় কলাতলীর আলোচিত বেলায়েত কারাগারে মাদকবিরোধী অভিযান জোরদার, ‘কাউকে ছাড় নয়’- বিজিবি পর্যটন মন্ত্রী আফরোজা খানম ১ দিনের সফরে কক্সবাজার আসছেন সোমবার

রেজুখালের ভাঙ্গন রোধে টেকসই বাঁধ নির্মাণের দাবি

রেজুখালের ভাঙ্গন রোধে খালপাড়ের বাসিন্দাদের বসতভিটা খালগর্ভে বিলীন হওয়া থেকে রক্ষা ও জনগুরুত্বপূর্ণ কোর্টবাজার-সোনারপাড়া সড়কের ভাঙ্গন রোধে কক্সবাজার পানি উন্নয়ন বোর্ড বরাবর লিখিত আবেদন জানিয়েছে এলাকাবাসী। রবিবার( ১৫ জুন) দুপুরে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে কক্সবাজার পানি উন্নয়ন বোর্ড বরাবর লিখিত আবেদন প্রেরণ করা হয়।

জানা যায়, দীর্ঘদিন যাবত রেজুখালের ভাঙ্গনে জালিয়াপালং চরপাড়া, হলদিয়া পালং রুমখাঁ মনির মার্কেট, বাজার পাড়া, রত্নাপালং ইউনিয়নের পশ্চিম রত্না এলাকায় বর্ষাকালে খালের পানির স্রোতে তীব্র ভাঙ্গন দেখা দিয়েছে। ইতিপূর্বে অসংখ্য বসতভিটা খালগর্ভে বিলীন হয়ে গেছে। বিলীনের আশঙ্কায় রয়েছে শতাধিক ঘরবাড়ি। এছাড়া জনগুরুত্বপূর্ণ কোর্টবাজার- সোনারপাড়া সৈকত সড়কের মনির মার্কেট অংশে ভাঙ্গন দেখা দিয়েছে। ভারী বর্ষণ হলে পানির স্রোতে সড়কটি খালগর্ভে বিলীন হয়ে যোগাযোগ বিচ্ছিন্নের আশঙ্কা রয়েছে।

মনির মার্কেট এলাকার হোছেন আহমদ জানান,”খালপাড়ে ভাঙ্গন রোধে জরুরী পদক্ষেপ গ্রহণ করা দরকার। অন্যথায় বসতভিটা খালগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।” গণমাধ্যমকর্মী ইমরান আল মাহমুদ বলেন,” দীর্ঘদিন যাবত ভাঙ্গন দেখা দেওয়ার কারণে জনগুরুত্বপূর্ণ কোর্টবাজার- সোনারপাড়া সড়ক ও খালপাড়ের মানুষকে ভাঙ্গনের কবল থেকে রক্ষার জন্য টেকসই সমাধান জরুরী।”

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী কক্সবাজার আসছেন শনিবার

রেজুখালের ভাঙ্গন রোধে টেকসই বাঁধ নির্মাণের দাবি

আপডেট সময় : ১১:০৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫