ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার বিয়ে করাটা ভুল সিদ্ধান্ত ছিল: অপু বিশ্বাস চৈত্র সংক্রান্তি: ইতিহাস, ঐতিহ্য ও বাঙালির সংস্কৃতির এক প্রাচীন ধারাবাহিকতা ইন্টারনেট সস্তা না হলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় : বিটিআরসি চেয়ারম্যান ভোরে ফুল তুলতে যাওয়া বৃদ্ধকে জবাই করে হত্যা, অভিযুক্তের আত্মসমর্পণ বাংলা বছরের শেষদিন— চৈত্র সংক্রান্তি আজ তীব্র গরমেও পর্যটকের ঢল, নোনাজলে খুঁজছে স্বস্তি দুই খুন ভাবিয়ে তুলেছে খোদ পুলিশকে চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের হাতে খুন হলো চকরিয়ার কিশোর সাজিদ সাংগঠনিক গতি বাড়াতে এমজেএ কক্সবাজারের সভা, নতুন সদস্য আহ্বান ও উপ-কমিটি গঠন কুতুবদিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বরযাত্রীর গাড়ি, শিশুসহ ৪জন আহত নতুন গণমাধ্যম নিয়ে আসছেন সাকিব রামুতে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার টেকনাফে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ টেকনাফ ও ইনানী থেকে সাগর পথে মালয়েশিয়া যাত্রা: আন্দামান সাগরে ট্রলারডুবি,উদ্ধার ৯, নিখোঁজ ২ শতাধিক

মহেশখালীতে যুবদলের কাউন্সিল ও সম্মেলনে সন্ত্রাসী হামলার অভিযোগ

মহেশখালীতে যুবদলের কাউন্সিল ও সম্মেলনে হামলা করার অভিযোগ উঠেছে।

রবিবার (২৭ এপ্রিল) উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড যুবদলের কাউন্সিলে এই হামলা চালানো হয় বলে অভিযোগ করেন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ক.ম আলমগীর।

তিনি জানান, কাউন্সিল ও সম্মেলনের পূর্বে কিছু সশস্ত্র সন্ত্রাসী এসে মঞ্চ, চেয়ার, টেবিল, মাইকসহ বিভিন্ন সরঞ্জাম ভাংচুর করে পালিয়ে যায়। এই বিষয়ে মহেশখালী থানা ও দলীয় ঊর্ধ্বতন নেতৃবৃন্দকে অবগত করা হয়েছে।

ইউনিয়নটির যুবদলের সদস্য সচিব সেলিম মাহমুদ জীবন অভিযোগ করে বলেন, যুবদল কে ঢেলে সাজানোর লক্ষ্যে ইতিপূর্বে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিল সম্পন্ন করা হয়েছে। তার-ই ধারাবাহিকতায় রবিবার ৫ নং ওয়ার্ডের কাউন্সিল ছিলো। কাউন্সিল শুরুর আগে একদল সশস্ত্র সন্ত্রাসী এসে কাউন্সিলের চেয়ার টেবিল ভাংচুর করে। এতে প্রায় ৩’শ অধিক চেয়ার ও কয়েকটি মাইকসহ বিভিন্ন সরঞ্জাম ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ তার। ভাংচুর করা এসব সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবী তার।

এই বিষয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ জানান, এ সংক্রান্ত অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার

মহেশখালীতে যুবদলের কাউন্সিল ও সম্মেলনে সন্ত্রাসী হামলার অভিযোগ

আপডেট সময় : ১১:২৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫