ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬: বিজয়–পরাজয়ের পর বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র প্রতিমন্ত্রী নাকি চিফ হুইপ? শহীদ জিয়ার সঙ্গী শাহজাহান চৌধুরীকে যা দিতে পারে বিএনপি ২০ বছর পর রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি কক্সবাজারে গণভোটের ফলাফল : “হ্যাঁ” ৭ লাখ ২৯ হাজার ৭৩১,”না” ৩ লাখ ৮৬ হাজার ৬২৩ জেলা জামায়াত কার্যালয়ে সংবাদ সম্মেলন : কক্সবাজার-৪ আসনে ভোট পুনঃগণনার দাবী নুর আহমদ আনোয়ারীর জেলায় পোস্টাল ভোটের ফলাফল: বিএনপি ৫ হাজার ২৯৪, জামায়াত ১৪ হাজার ২৩৪ ২৯৯ আসনের ফলাফল: বিএনপি ২১১, জামায়াত ৬৮ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী পেতে যাচ্ছে কক্সবাজার গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সালাহউদ্দিন আহমদ-“আওয়ামীলীগের বিচার শুরু হবে বলে আশা করছি” কবে গঠিত হবে নতুন সরকার? চট্টগ্রামে ১৬টির মধ্যে ১৪ আসন বিএনপির, কে কত ভোট পেলেন গণভোটে ‘হ্যাঁ’ জিতেছে, কী কী বদল আসবে গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয় পেয়েছে বিএনপির জিলানী কক্সবাজারের চার আসনের পূর্ণাঙ্গ ফলাফল; কে কতো ভোটে জিতলেন কত ভোট পেলেন তাসনিম জারা

মহেশখালীতে পাওনা টাকা নিয়ে মামার হাতে ভাগ্নে খুন

মহেশখালীতে পাওনা টাকাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জের ধরে মামার হাতে ভাগ্নে খুন হয়েছে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ জানান, বুধবার (২৩ এপ্রিল) দুপুর ১২ টায় উপজেলার কুতুবজোম ইউনিয়নের কামিতার পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

ওসি বলেন, নিহত মো. কাশিম (৩৫) ফিশিংবোট শ্রমিক। তিনি ওই এলাকার মো. কালামিয়ার পুত্র।

নিহত কাশিমের ভাই ও স্ত্রী অভিযোগ করে বলেন, পাওনা টাকাকে কেন্দ্র করে কাশিমের সাথে তার আপন মামা মো.গফুর ও গফুরের অপর ভাই হাছন আলীর সাথে কথা কাটাকাটি হয়। এই ঘটনায় কাশিমের ছয় বছরের কন্যা শিশু সকালে স্কুলের যাওয়ার পথে তাকে পথ অবরোধ করে মারধর করতে চায় হাছন আলী গফুর ও তার পরিবার।

পরে স্থানীয়রা শিশুটিকে স্কুলে পৌঁছে দিলে গফুর, হাছন আলী, গফুরের পুত্র সাজ্জাদ, শাহেদ খান, রিফাত ও রাসেল স্থানীয় কবির বাজারে গিয়ে কাশিমকে মারধর করে। কাশিম বাজার থেকে প্রাণে বাঁচতে দৌড়ে বাড়িতে চলে আসলে গফুর, হাছন আলী, সাজ্জাদসহ অন্যান্যরা ধারালো দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে কাশিম কে কুপিয়ে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. কাশিম কে মৃত ঘোষণা করে।

এই ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী শাস্তি দাবী করেছেন নিহতের পরিবার।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে মহেশখালী থানা পুলিশ। জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬: বিজয়–পরাজয়ের পর বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র

This will close in 6 seconds

মহেশখালীতে পাওনা টাকা নিয়ে মামার হাতে ভাগ্নে খুন

আপডেট সময় : ০২:৪৭:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫