ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে উদ্ধার কিশোর,১ রোহিঙ্গাসহ চক্রের ৪ জন আটক প্রধান উপদেষ্টার বার্তা: নির্বাচনী আচরণে প্রশংসিত জামায়াত আমির শপথ ১৭ ফেব্রুয়ারির মধ্যেই: প্রেস সচিব ‘আপনার নেতৃত্বে জাতীয় ঐক্য সুদৃঢ় হবে’: তারেককে অভিনন্দন জানিয়ে ইউনূস পিএসজির শিরোপা স্বপ্নে বড় ধাক্কা ২৯৭ আসনে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ ইসির ফল মেনে নিয়ে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের বিশ্ব ভালোবাসা দিবস আজ, ইতিহাস জানেন? নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার আজ পয়লা ফাল্গুন, বসন্ত এসে গেছে… ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬: বিজয়–পরাজয়ের পর বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র প্রতিমন্ত্রী নাকি চিফ হুইপ? শহীদ জিয়ার সঙ্গী শাহজাহান চৌধুরীকে যা দিতে পারে বিএনপি ২০ বছর পর রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি কক্সবাজারে গণভোটের ফলাফল : “হ্যাঁ” ৭ লাখ ২৯ হাজার ৭৩১,”না” ৩ লাখ ৮৬ হাজার ৬২৩ জেলা জামায়াত কার্যালয়ে সংবাদ সম্মেলন : কক্সবাজার-৪ আসনে ভোট পুনঃগণনার দাবী নুর আহমদ আনোয়ারীর

ভারত-পাকিস্তানকে সংযমী হওয়ার আহ্বান চীনের

দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী রাষ্ট্র ভারত ও পাকিস্তানের মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনার রাশ টেনে ধরে উভয় দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (৭ মে) এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, এমন কোনও পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকতে হবে যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। চীনা সংবাদমাধ্যম সিএমজি এ খবর জানিয়েছে।

বুধবার গভীররাতে পাকিস্তানের অভ্যন্তরে কয়েকটি লক্ষ্যবস্তুতে সামরিক হামলা চালায় ভারত। জবাবে পাকিস্তানও শক্ত প্রতিক্রিয়া জানায়। এ বিষয়ে চীন জানায়, তারা ভারতের সামরিক পদক্ষেপে দুঃখ প্রকাশ করছে এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন।

বিবৃতিতে বলা হয়, ভারত ও পাকিস্তান একে অপরের প্রতিবেশী ছিল, আছে এবং থাকবে। দুটি দেশ চীনেরও প্রতিবেশী।

চীন সবরকম সন্ত্রাসবাদের বিরোধী উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, শান্তি ও স্থিতিশীলতার বৃহত্তর স্বার্থে উভয় দেশকেই সংযত ও শান্ত থাকতে হবে।

উল্লেখ্য, বুধবার ভোররাতে ভারতের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানের ছয়টি এলাকায় অন্তত ২৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আহত হয়েছেন অন্তত ৪৬ জন এবং দুইজন নিখোঁজ রয়েছেন।

আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক ভিডিও বিবৃতিতে জানান, ভারত ছয়টি বেসামরিক স্থানে মোট ২৪টি হামলা চালিয়েছে। তিনি বলেন, এ হামলায় চারটি মসজিদ সম্পূর্ণ ধ্বংস হয়েছে, পাশাপাশি বেশ কয়েকটি বাড়িঘর ও একটি হাসপাতালও গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

This will close in 6 seconds

ভারত-পাকিস্তানকে সংযমী হওয়ার আহ্বান চীনের

আপডেট সময় : ০৪:২৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫