ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা নারীকে নৃশংসভাবে পঙ্গু করার চাঞ্চল্যকর মামলার ৩ আসামি র‍্যাবের জালে মাটিতে পুঁতে আলোচিত ছৈয়দ হ/ত্যা, পালংখালীতে প্রকাশ্যে ঘুরছে আসামিরা খোরশেদ মরে গিয়ে বেঁচে গেছে, আমাকে বানিয়ে গেছে জিন্দা লাশ-তারিন ৬৬/৩ পানি ব্যবস্হাপনা এসোসিয়েশনের নতুন কমিটি গঠন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ২ দিনের সফরে কক্সবাজার আসছেন আজ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দুর্গম এলাকায় টিকা ঘাটতি, বাড়ছে ঝুঁকি শহরে নকল বিদেশি মদ তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ১ দেশ থেকে হাম নির্মূলের লক্ষ্যে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রামুতে হাম-রুবেলা টিকাদান শুরু: প্রথমদিনেই ২ হাজার শিশুকে টিকা মাদক কারবারির ঘরে ৬০ হাজার ইয়াবা, র‍্যাবের উদ্ধার টেকনাফে বিএনপি অফিসে আগুন ‘মঙ্গলের’ পর ‘আনন্দ’ও বাদ, বর্ষবরণে হবে ‘বৈশাখী শোভাযাত্রা’ যিশুর পুনরুত্থান ও সম্প্রীতির ইস্টার সানডে আজ অর্থনীতি এখন প্রতিদিনের সংকট মোকাবিলা করছে : অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

পেকুয়ায় বাসের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

কক্সবাজারের পেকুয়ায় বাসের ধাক্কায় মোঃ জিহাদ (১২) নামের এক স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব মেহেরনামা সাঁকোরপাড় স্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত জিহাদ পূর্ব মেহেরনামা ৮নং ওয়ার্ডের সিএনজি চালক নুরুল কাদেরের ছেলে এবং সে পূর্ব মেহেরনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত জিহাদ সন্ধ্যায় নাস্তা আনার জন্য রাস্তার ওপারের একটি দোকানে যাওয়ার পথে দ্রুত গতির জনতা বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ছিন্নভিন্ন হয়ে যায় তার শরীর। পরে স্থানীয় লোকজন ঘাতক বাসটি আটক করলেও চালক পালিয়ে যায়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা বলেন, আমরা ঘটনাস্থল থেকে দূর্ঘটনা কবলিত বাসটি জব্দ করি৷ ঘটনার তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে জিহাদের মৃত্যুর খবরে এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা নারীকে নৃশংসভাবে পঙ্গু করার চাঞ্চল্যকর মামলার ৩ আসামি র‍্যাবের জালে

পেকুয়ায় বাসের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় : ০৯:২৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫