ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সালাহউদ্দিন আহমদ স্বরাষ্ট্র মন্ত্রী হওয়ায় কক্সবাজার জেলা ছাত্রদলের দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণ মাদক উদ্ধারে সদরের ওসি ছমিউদ্দিন পুরস্কৃত মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদার ১০ উপদেষ্টা নিয়োগ সৌদিতে চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু অভিজ্ঞতা ও তারুণ্যের মেলবন্ধনে সরকার গঠন, নেতৃত্বে নতুন গতি মাহে রমজানের পবিত্রতা বজায় রাখতে জামায়াত আমিরের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন কবে? তিন বছরে তিন সরকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মন্ত্রিপরিষদে জায়গা পাননি বিএনপির যে জ্যেষ্ঠ নেতারা বিরোধী দলীয় নেতা শফিকুর, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ স্বাধীনতার পর প্রথম পূর্ণ মন্ত্রী পেল কক্সবাজার মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান, শপথ সম্পন্ন মন্ত্রিসভায় থাকছেন ৩ নারী

নিজের ৫৮ তম বিবাহবার্ষিকীতে ‘মৃত্যুদন্ড’ পেলেন শেখ হাসিনা!

১৯৬৭ সালের ১৭ নভেম্বর, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন প্রচার বিমুখ বিজ্ঞানী মরহুম ডঃ এম এ ওয়াজেদ আলী মিয়া (সুধা মিয়া)’র সঙ্গে।

৫৮ বছর পর একই দিনে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ সোমবার এই রায় ঘোষণা করেন। এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। দুপুর সাড়ে ১২টায় রায় পড়া শুরু হয়। দণ্ড ঘোষণার মধ্য দিয়ে বেলা ২টা ৫৪ মিনিটে রায় শেষ হয়।

মামলার তিন আসামির মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান পলাতক। দুজনই এখন ভারতে অবস্থান করছেন।

মামলায় গ্রেপ্তার থাকা একমাত্র আসামি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন নিজের দোষ স্বীকার করে ‘অ্যাপ্রুভার’ বা রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে জবানবন্দি দেন।

এই মামলার শুনানিতে প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ) একাধিকবার বলে, শেখ হাসিনা ছিলেন জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী সব ধরনের অপরাধের মাস্টারমাইন্ড (পরিকল্পনাকারী), হুকুমদাতা ও সুপিরিয়র কমান্ডার (সর্বোচ্চ নির্দেশদাতা)।

কাকতালীয়ভাবে নিজের ৫৮ তম বিবাহবার্ষিকীতে মৃত্যুদন্ডের আদেশ পেতে হলো স্নাতক অধ্যায়নকালীন বিয়ের পিড়িতে বসা শেখ হাসিনাকে।

২০০৯ সালের ৯ই মে শেখ হাসিনার স্বামী ডঃ এম.এ ওয়াজেদ মিয়া ঢাকার স্কয়ার হাসপাতালে ৬৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

This will close in 6 seconds

নিজের ৫৮ তম বিবাহবার্ষিকীতে ‘মৃত্যুদন্ড’ পেলেন শেখ হাসিনা!

আপডেট সময় : ০৪:১০:০৭ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫