ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সালাহউদ্দিন আহমদ স্বরাষ্ট্র মন্ত্রী হওয়ায় কক্সবাজার জেলা ছাত্রদলের দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণ মাদক উদ্ধারে সদরের ওসি ছমিউদ্দিন পুরস্কৃত মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদার ১০ উপদেষ্টা নিয়োগ সৌদিতে চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু অভিজ্ঞতা ও তারুণ্যের মেলবন্ধনে সরকার গঠন, নেতৃত্বে নতুন গতি মাহে রমজানের পবিত্রতা বজায় রাখতে জামায়াত আমিরের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন কবে? তিন বছরে তিন সরকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মন্ত্রিপরিষদে জায়গা পাননি বিএনপির যে জ্যেষ্ঠ নেতারা বিরোধী দলীয় নেতা শফিকুর, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ স্বাধীনতার পর প্রথম পূর্ণ মন্ত্রী পেল কক্সবাজার মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান, শপথ সম্পন্ন মন্ত্রিসভায় থাকছেন ৩ নারী

নতুন মামলায় সালমান এফ রহমানসহ গ্রেফতার ৮

আদালত চত্বরে সালমান এফ রহমান, আনিসুল হক ও জুনাইদ আহমেদ পলক

রাজধানীর বিভিন্ন থানার বৈষম্যবিরোধী আন্দোলনের পৃথক ৪ মামলায় নতুন করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ ৮ জনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

অন্যরা হলেন- সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, জাসদের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, মেজর জেনারেল (অবঃ) জিয়াউল আহসান এবং সাবেক এমপি মো. সাদেক খান।

সোমবার (২৩ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে আসামিদের উপস্থিত করে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তারা। বিচারক এসব মামলায় সংশ্লিষ্ট আসামিদের গ্রেফতার দেখান। এরপর তাদের কারাগারে পাঠানো হয়।

বৈষম্যবিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানাধীন এলাকায় জিসান হত্যা মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

নিউ মার্কেট থানাধীন এলাকায় শিক্ষার্থী মুহাম্মদ শামীম হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয় জুনাইদ আহমেদ পলককে।

মোহাম্মদ থানাধীন শাহরিয়ার হোসেন রোকন হত্যা মামলায় সাবেক এমপি সাদেক খানকে গ্রেফতার দেখানো হয়। এছাড়া, মোহাম্মদপুর থানার আরেক মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখানো হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

This will close in 6 seconds

নতুন মামলায় সালমান এফ রহমানসহ গ্রেফতার ৮

আপডেট সময় : ০৬:৩২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪