ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩০ মার্চ পর্যন্ত কক্সবাজারের হোটেলগুলো অগ্রিম বুকিং হয়ে গেছে কুতুবদিয়া বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন স্বাধীনতা দিবসে কক্সবাজারে খেলাঘরের সাংস্কৃতিক অনুষ্ঠান জনগণের স্বাধীনতা আজ ক্ষমতাসীনদের হাতে বন্দী- হামিদুর রহমান আযাদ কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু রামুতে বর্ণিল আয়োজনে উদযাপিত হলো স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনায় এমপি শাহজাহান চৌধুরী -মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকতে হবে শ্রদ্ধা নিবেদন ও কুচকাওয়াজ: কক্সবাজারে স্বাধীনতা ও জাতীয় দিবস পালন কবিতা চত্বর থেকে নবজাতকের মর’দেহ উদ্ধার স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি সাংবাদিক সংসদ কক্সবাজারের শ্রদ্ধা, পুষ্পস্তবক অর্পণ বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শ্রদ্ধা, পুষ্পস্তবক অর্পণ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ “বিজয় বয়ে এনেছিলে স্বাধীনতা তুমি”

দুজন বাদে বিধ্বস্ত বিমানটির ১৮১ আরোহীর সবাই নিহত

বিধ্বস্ত বিমানটির পিচণের অংশ। ছবি: রয়টার্স।

দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত বিমানটির দুই যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিরা সবাই নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির জাতীয় অগ্নিনির্বাপক সংস্থা। জেজু এয়ারলাইনের ওই বিমানে ১৭৫ যাত্রী ও ৬ ক্রুসহ ১৮১ আরোহী ছিলেন। রবিবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টার কিছুক্ষণ পর অবতরণের সময় বিমানটি বিধ্বস্ত হয়। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ এ খবর জানিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির রিপোর্টার জিন ম্যাকেঞ্জি বর্তমানে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনাস্থলে রয়েছেন। তিনি বলছেন, বিমানের সব যাত্রী মারা গেছেন ধারণা করা হচ্ছে।

জীবিত দুইজনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। বিমানের পিছনের দিকের অংশে ছিলেন বলে তারা বেঁচে গেছেন বলে ধারণা করা হচ্ছে। পেছনের ওই অংশ ছাড়া পুরো উড়োজাহাজটিই বিধ্বস্ত হয়েছে।

যাত্রীরা থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে ফিরছিলেন। ধারণা করা হচ্ছে অনেকেই বড়দিনের ছুটিতে গিয়েছিলেন সেখানে।

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ইয়োনহাপ জানিয়েছে, এখন পর্যন্ত ২২ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে।

সূত্র : বাংলা ট্রিবিউন

ট্যাগ :

৩০ মার্চ পর্যন্ত কক্সবাজারের হোটেলগুলো অগ্রিম বুকিং হয়ে গেছে

দুজন বাদে বিধ্বস্ত বিমানটির ১৮১ আরোহীর সবাই নিহত

আপডেট সময় : ১০:৫৩:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪