ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬: বিজয়–পরাজয়ের পর বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র প্রতিমন্ত্রী নাকি চিফ হুইপ? শহীদ জিয়ার সঙ্গী শাহজাহান চৌধুরীকে যা দিতে পারে বিএনপি ২০ বছর পর রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি কক্সবাজারে গণভোটের ফলাফল : “হ্যাঁ” ৭ লাখ ২৯ হাজার ৭৩১,”না” ৩ লাখ ৮৬ হাজার ৬২৩ জেলা জামায়াত কার্যালয়ে সংবাদ সম্মেলন : কক্সবাজার-৪ আসনে ভোট পুনঃগণনার দাবী নুর আহমদ আনোয়ারীর জেলায় পোস্টাল ভোটের ফলাফল: বিএনপি ৫ হাজার ২৯৪, জামায়াত ১৪ হাজার ২৩৪ ২৯৯ আসনের ফলাফল: বিএনপি ২১১, জামায়াত ৬৮ গুরুত্বপূর্ণ মন্ত্রনালয়ের মন্ত্রী পেতে যাচ্ছে কক্সবাজার গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সালাহউদ্দিন আহমদ-“আওয়ামীলীগের বিচার শুরু হবে বলে আশা করছি” কবে গঠিত হবে নতুন সরকার? চট্টগ্রামে ১৬টির মধ্যে ১৪ আসন বিএনপির, কে কত ভোট পেলেন গণভোটে ‘হ্যাঁ’ জিতেছে, কী কী বদল আসবে গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয় পেয়েছে বিএনপির জিলানী কক্সবাজারের চার আসনের পূর্ণাঙ্গ ফলাফল; কে কতো ভোটে জিতলেন কত ভোট পেলেন তাসনিম জারা

তৃতীয় বিয়েও টিকলো না শ্রাবন্তীর

অবশেষে আইনত বিবাহবিচ্ছেদ হলো রোশন সিং ও শ্রাবন্তী চ্যাটার্জির।  তৃতীয় বিয়েও টিকলো না শ্রাবন্তীর শুক্রবার (৮ এপ্রিল) অবশেষে  আদালত শ্রাবন্তী ও রোশনের ডিভোর্সে আইনি সিলমোহর দিল।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, শ্রাবন্তীর সঙ্গে ডিভোর্সের খবরের সত্যতা নিশ্চিত করেছেন রোশন সিং নিজেই। তিনি জানান, সবটাই শান্তিপূর্ণভাবে মিটে গেছে। প্রেম ও বিয়ের আগে যেমন অপরিচিত ছিলেন তেমনই ৮ এপ্রিল থেকে তারা আবারও একে অপরের কাছে অপরিচিত হয়ে যাবেন।

এদিকে এর আগেই জানা গিয়েছিল রোশনের সঙ্গে ডিভোর্সের মামলায়, মাসিক ৭ লাখ টাকা হাতখরচ চেয়েছিলেন অভিনেত্রী। গতবছর তার সেই আবেদনে স্টে অর্ডার দিয়েছিল আদালত। তবে রোশন সিং-কে কি আদৌ মাসিক ৭ লাখ টাকা দিতে হচ্ছে অভিনেত্রীকে? এবিষয়টি নিয়ে অবশ্য এদিন কিছু জানাননি রোশন।

প্রতিবেদনে আরও বলা হয়, দীর্ঘদিন ধরেই আইনি বিচ্ছেদ নিয়ে টানাপড়েন চলছিল। অবশেষে তারা গত সেপ্টেম্বরে (২০২৪) পাকাপাকি ভাবে বিচ্ছেদের পথে আরও এক ধাপ এগিয়ে যান। শুধু বাকি ছিল দুজনের স্বাক্ষর-এর। তার জন্যই আদালত ৮ এপ্রিল দিনটি ধার্য করেছিল। তবে এতদিন এই ডিভোর্স নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন শ্রাবন্তী ও রোশন দুজনেই।

এদিকে শ্রাবন্তীর থেকে আলাদা হওয়ার পরই বর্তমান প্রেমিকা অনামিকার সঙ্গে ঘর বাঁধতে প্রস্তুত রোশন সিং। পেশায় তিনি একজন জিম প্রশিক্ষক। সেই পেশাগত দিকটা একটু গুছিয়ে নিয়েই ফের নতুন করে জীবন সাজাতে প্রস্তুত তিনি।

প্রসঙ্গত, ২০১৯ সালের শুরুর দিকে রোশন-শ্রাবন্তীর প্রেমপর্ব শুরু হয়। ‘গুগলি’ ছবির প্রিমিয়ারে প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিল দুজনকে। মাস কয়েকের মধ্যেই সূদূর পাঞ্জাবে গিয়ে লুকিয়ে বিয়ে সারেন তারা। বিয়ের দিন দশেক পর বিয়ের খবরে জানিয়েছিলেন অভিনেত্রী। তারপর বিদেশে হানিমুন, একসঙ্গে আদুরে ছবি পোস্ট থেকে রোম্যান্টিক টিকটিক ভিডিও- রীতিমতো কাপল গোলস হয়ে দাঁড়িয়েছিলেন এই জুটি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬: বিজয়–পরাজয়ের পর বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র

This will close in 6 seconds

তৃতীয় বিয়েও টিকলো না শ্রাবন্তীর

আপডেট সময় : ০৬:৩৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫