ঢাকা ০২:৩০ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিয়ে করাটা ভুল সিদ্ধান্ত ছিল: অপু বিশ্বাস চৈত্র সংক্রান্তি: ইতিহাস, ঐতিহ্য ও বাঙালির সংস্কৃতির এক প্রাচীন ধারাবাহিকতা ইন্টারনেট সস্তা না হলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় : বিটিআরসি চেয়ারম্যান ভোরে ফুল তুলতে যাওয়া বৃদ্ধকে জবাই করে হত্যা, অভিযুক্তের আত্মসমর্পণ বাংলা বছরের শেষদিন— চৈত্র সংক্রান্তি আজ তীব্র গরমেও পর্যটকের ঢল, নোনাজলে খুঁজছে স্বস্তি দুই খুন ভাবিয়ে তুলেছে খোদ পুলিশকে চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের হাতে খুন হলো চকরিয়ার কিশোর সাজিদ সাংগঠনিক গতি বাড়াতে এমজেএ কক্সবাজারের সভা, নতুন সদস্য আহ্বান ও উপ-কমিটি গঠন কুতুবদিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বরযাত্রীর গাড়ি, শিশুসহ ৪জন আহত নতুন গণমাধ্যম নিয়ে আসছেন সাকিব রামুতে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার টেকনাফে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ টেকনাফ ও ইনানী থেকে সাগর পথে মালয়েশিয়া যাত্রা: আন্দামান সাগরে ট্রলারডুবি,উদ্ধার ৯, নিখোঁজ ২ শতাধিক সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না

তিন দফা বাস্তবায়নের দাবীতে পেকুয়ায় শিক্ষকদের মানববন্ধন

শিক্ষকদের উপর পুলিশের নগ্ন হামলার প্রতিবাদে ও তিন দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে পেকুয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি।

সোমবার বিকেল ৪টার দিকে পেকুয়া মডেল সরকারি জি.এম.সি. ইনস্টিটিউশনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, চলমান পরিস্থিতিতে শিক্ষকদের দেশব্যাপী আন্দোলনে পুলিশের যে নগ্ন হামলা সেটা স্বৈরাচারী সরকারকে ও হার মানিয়েছে। জাতি গড়ার কারিগর শিক্ষকদের উপর যে নির্মম অত্যাচার করা হচ্ছে সেটা মোটেও কাম্য নয়৷ শিক্ষকরা তাদের ন্যায্য দাবী আদায়ে আন্দোলনে নেমেছে। অতি দ্রুত শিক্ষকদের সকল দাবী মেনে নিয়ে ক্লাসে ফেরার সুযোগ তৈরি করুন৷ অন্যথায় আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও হুশিয়ারি দেন বক্তারা। এসময় তাঁরা অন্যায়ভাবে শিক্ষকদের উপর হামলার তীব্র নিন্দাও জানান।

শিক্ষকদের ৩দফা দাবী হলো, প্রাথমিক শিক্ষকদের ১০ম গ্রেডে উন্নীতকরণ, ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সংক্রান্ত সমস্যার সমাধান এবং শতভাগ বিভাগীয় পদন্নোতির নিশ্চয়তা প্রদান।

অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, পেকুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হানিফ চৌধুরী, রাজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আব্বাস উদ্দিন আজাদ, সাবেকগুলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মুজিবুল হক, ছালেহা কবির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোজাম্মেল হক ও সোনাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মহসিন।

এসময় পেকুয়া উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিয়ে করাটা ভুল সিদ্ধান্ত ছিল: অপু বিশ্বাস

তিন দফা বাস্তবায়নের দাবীতে পেকুয়ায় শিক্ষকদের মানববন্ধন

আপডেট সময় : ১১:২৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫