ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজাপালংয়ের ‘রাজার চেয়ার’ দখলে যাবে কার? ঈদগাঁওয়ে সংরক্ষিত বনের গাছ কাটার সময় গ্রেপ্তার ২, কাঠ জব্দ রামুতে হাতকড়া পরে মায়ের জানাজায় আসা সেই দুই সহোদর হারালেন বাবাকেও ​চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের ছবি তোলায় তিন সাংবাদিকের ওপর হামলা সারাদেশে ১১২ নির্বাচন কর্মকর্তাকে একযোগে বদলি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ‘রামু পৌরসভা’ চাইলেন ব্যারিস্টার আবুল আলা সিদ্দিকী রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য টেকনাফে রমজান উপলক্ষে বাজার মনিটরিং জোরদার: জরিমানা রমজানে উখিয়ায় প্রশাসনের বাজার তদারকি, ৩ জনকে জরিমানা বড় বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান: জরিমানা দ্রুতই আড়াই হাজারের বেশি কনস্টেবল নিয়োগ দেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ‘আমি এখন সৌদি আরবেরই মানুষ’ প্রকৃত কৃষকদের শনাক্ত করে সরকারি সেবা পৌঁছে দেওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর আমার দুঃসময়ে বিএনপির সহযোগিতা ছিল শতভাগ: রাষ্ট্রপতি সারাদেশে আ.লীগের কার্যালয় খোলার বিষয়ে সরকারের সায় নেই: মির্জা ফখরুল

ডিসি নিয়োগ ও বই ছাপানোয় অনিয়মের অভিযোগ: এনসিপি থেকে তানভীরকে সাময়িক অব্যাহতি

জেলা প্রশাসক (ডিসি) নিয়োগে হস্তক্ষেপ ও পাঠ্যপুস্তক ছাপানোয় কমিশন বাণিজ্যের অভিযোগ ওঠায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরকে দলের সকল দায়িত্ব ও কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। একইসঙ্গে তাকে দল থেকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা জানতে চেয়েছে।

সোমবার (২১ এপ্রিল) এনসিপির দফতরের দায়িত্বে থাকা যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক চিঠিতে তা জানানো হয়।

গাজী সালাউদ্দিন তানভীরকে এনসিপির পাঠানো চিঠিতে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে আপনাকে জানানো জাচ্ছে যে, গত ১১ মার্চ দৈনিক ইনকিলাবে প্রকাশিত প্রতিবেদনে আপনার বিরুদ্ধে জেলা প্রশাসক নিয়োগে অবৈধভাবে হস্তক্ষেপ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই ছাপার কাগজে কমিশন বাণিজ্যের অভিযোগ উঠে এসেছে। এই বিষয়ে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধানের নিকট আগামী সাত দিনের মধ্যে লিখিতভাবে যথাযথ ব্যাখ্যা প্ৰদান করতে এবং আপনাকে কেন দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না জানতে চেয়ে কারণ দর্শানোর জন্য দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব জনাব আখতার হোসেন নির্দেশ প্রদান করেছেন।

গাজী সালাউদ্দিন তানভীরকে এনসিপির শোকজ নোটিশ

সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার্থে প্রদত্ত পূর্ববর্তী মৌখিক সতর্কতা অমান্যের প্রেক্ষিতে শৃঙ্খলা কমিটির চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের পূর্বপর্যন্ত গাজী সালাউদ্দিন তানভীরকে এনসিপির সকল দায়িত্ব ও কার্যক্রম থেকে আহ্বায়ক ও সদস্য সচিবের নির্দেশক্রমে অব্যাহতি প্রদানের কথাও বলা হয়েছে চিঠিতে।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে গাজী সালাউদ্দিন তানভীরকে নিয়ে দৈনিকটি ছাড়াও আরও বিভিন্ন গণমাধ্যমে নেতিবাচক সংবাদ প্রকাশিত হয়। তার বিরুদ্ধে ওঠে নানা অভিযোগ। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মাঝে তাকে নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রাজাপালংয়ের ‘রাজার চেয়ার’ দখলে যাবে কার?

This will close in 6 seconds

ডিসি নিয়োগ ও বই ছাপানোয় অনিয়মের অভিযোগ: এনসিপি থেকে তানভীরকে সাময়িক অব্যাহতি

আপডেট সময় : ০৮:৪৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫