ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কন্যাকে বাল্যবিবাহের দায়ে পিতাকে জরিমানা পেকুয়ায় অগ্নিকাণ্ড: পুড়ে গেছে ১০ বসতবাড়ি, ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি নাহিদের বাসায় তারেক রহমানের ৪৫ মিনিট কুতুবদিয়ায় ৪ বসতবাড়ি আগুনে পুড়ে ছাই টেকনাফে ধরা পড়লো ২০০ কেজি ওজনের মাইট্যা মাছ: বিক্রি ৪০ হাজার টাকায় জামায়াতসহ ১১ দল আগামীকাল বিক্ষোভ সমাবেশ করবে রামকুট তীর্থধামে মহারামনবমী মেলা ২৩ মার্চ “আমার বাসায় তারেক রহমানের আগমন জাতীয় রাজনীতির ঐতিহাসিক মুহূর্ত”: শফিকুর রহমান পদত্যাগ করেছেন আইজিপি বিভাগে বিভাগে ভিন্ন সুর: ভোটের মানচিত্রে দ্বিমেরু রাজনীতির স্পষ্ট বার্তা রমজান উপলক্ষে ৮ মার্চের পরিবর্তে ১৮ ফেব্রুয়ারি থেকে বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ মন্ত্রীদের জন্য প্রস্তুত ৪০ বাড়ি ও অর্ধশত গাড়ি মোদি নয়, আসবেন লোকসভা স্পিকার ওম বিড়লা ও পররাষ্ট্র সচিব আইজিপি বাহারুলের পদত্যাগের গুঞ্জন অতিরিক্ত ভাড়া আদায়: সৈকতের দুই ঘোড়া চালক আটক

টেকনাফে ধরা পড়লো ২০০ কেজি ওজনের মাইট্যা মাছ: বিক্রি ৪০ হাজার টাকায়

​টেকনাফে বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি বিরল প্রজাতির ‘পাখি মাছ। স্থানীয় ভাষায় যাকে বলা হয় মাইট্যা’ মাছ। প্রায় ২০০ কেজি ওজনের এই মাছটি দেখতে স্থানীয় মৎস্য বন্দরে উৎসুক মানুষের ভিড় জমে। পরে মাছটি চট্টগ্রামের বাজারে বিক্রির জন্য পাঠানো হয়েছে।

​জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি সকালে টেকনাফের শাহপরীরদ্বীপ মিস্ত্রিপাড়া এলাকার বাসিন্দা সব্বির আহম্মদের মালিকানাধীন একটি ট্রলার ১১ জন মাঝিমাল্লা নিয়ে সাগরে মাছ ধরতে যায়। সেন্টমার্টিন দ্বীপের পশ্চিমে বঙ্গোপসাগরে জাল ফেললে অন্য মাছের সাথে এই বিশাল আকারের পাখি মাইট্যা মাছটি ধরা পড়ে।

​ট্রলারের মালিক সব্বির আহম্মদ জানান, মাছটি তোলার পর ওজন করে দেখা যায় তা ২০০ কেজির কাছাকাছি। মাছটি স্থানীয় ব্যবসায়ী সৈয়দ আলমের কাছে ৪০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

​মাছ ব্যবসায়ী সৈয়দ আলম জানান:
​”আমরা মাছটি কিনে গত ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় টেকনাফ পৌরসভার কায়ুকখালী ফিশারিতে বরফ দিয়ে সংরক্ষণ করি। বড় আকারের মাছ হওয়ায় স্থানীয় বাজারে এর উপযুক্ত দাম পাওয়া কঠিন, তাই ভালো দামের আশায় বিশেষ ব্যবস্থাপনায় মাছটি চট্টগ্রামে পাঠানো হয়েছে।”

​মৎস্য বিশেষজ্ঞদের মতে, এই মাছটি মূলত সেইলফিশ (Sailfish) বা মার্লিন প্রজাতির। সমুদ্রের অন্যতম দ্রুতগামী এই মাছের পিঠের উপরের পাখনাটি দেখতে অনেকটা পাখির ডানার মতো প্রসারিত। একারণেই স্থানীয় জেলেরা একে ‘পাখি মাছ’ বা ‘পাখি মাইট্যা’ বলে ডাকে। গভীর সমুদ্রের মাছ হওয়ায় উপকূলে সাধারণত এমন বড় আকারের মাছ খুব একটা দেখা যায় না।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

This will close in 6 seconds

টেকনাফে ধরা পড়লো ২০০ কেজি ওজনের মাইট্যা মাছ: বিক্রি ৪০ হাজার টাকায়

আপডেট সময় : ১০:১৮:২০ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬