ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামুর বিজিবি কোয়ার্টারে এক নারীর আত্মহত্যা চকরিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে স্বরাষ্ট্র মন্ত্রীর সহায়তা টেকনাফের নিখোঁজ কিশোরীকে চট্টগ্রাম থেকে উদ্ধার করলো র‍্যাব ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী কক্সবাজার আসছেন শনিবার টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার, মালিক পলাতক শহরে কিস্তির টাকার বিরোধে প্রতিবেশীকে খুন, যুবক আটক রোহিঙ্গা যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাছ ধরতে গিয়ে মাইন বিস্ফোরণে উড়ে গেল রোহিঙ্গা যুবকের পা সংকটে কাজে আসছেনা: মহেশখালীতে তেল খালাস ও পরিবহনে নির্মিত এসপিএম প্রকল্প পড়ে আছে প্রাইভেটকারের তেলের ট্যাংকে ৪২ হাজার ইয়াবা, আটক ৩ মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগ সরকারের, দু’দেশের যৌথ বিবৃতি স্বাক্ষর এলএনজি-এলপিজি নিয়ে দেশে আসছে আরও ৫ জাহাজ দুর্নীতি ও লাগামহীন লুটপাটের কারণে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে: অর্থমন্ত্রী কুতুবদিয়ায় ঘূর্ণিঝড় প্রস্তুতি ও সামাজিক সহনশীলতা নির্মাণে সমন্বয় সভা পৌরসভা নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক

টেকনাফের গহীন পাহাড় থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

টেকনাফে যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, মাদকদ্রব্য জব্দ এবং এক অপহৃত ব্যক্তি উদ্ধার করেছে কোস্ট গার্ড ও টেকনাফ থানা পুলিশ।

রোববার সকালে গণমাধ্যমকে এসব তথ্য জানান কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।

তিনি জানান, টেকনাফের জাদিমুরা সংলগ্ন পাহাড়ি এলাকায় একদল সশস্ত্র ডাকাত বিপুল পরিমাণ অস্ত্র নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ৫ জুলাই রাত সাড়ে ১১টায় টেকনাফ কোস্ট গার্ড স্টেশন ও টেকনাফ থানা পুলিশের একটি যৌথ দল অভিযান শুরু করে।

এসময় ডাকাতরা যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলি ছুঁড়তে শুরু করে। আত্মরক্ষার্থে যৌথ বাহিনীও ফাঁকা গুলি চালায়। পরে ডাকাতরা গহীন পাহাড়ের ভেতরে পালিয়ে যায়।

অভিযান শেষে পরিত্যক্ত এক আস্তানা থেকে উদ্ধার করা হয় একটি জি-৩ বিদেশি রাইফেল, দুটি বিদেশি পিস্তল (৯ মিমি ও ৭.৬৫ মিমি), তিনটি একনলা দেশীয় বন্দুক, ৩ হাজার ১০০ রাউন্ড রাইফেলের গুলি, ১৪ রাউন্ড পিস্তলের গুলি, এক কেজি আইস (যার বাজারমূল্য আনুমানিক ৫ কোটি টাকা) এবং ৪ লিটার দেশীয় মদ।

অভিযানের সময় অপহৃত অবস্থায় এক ব্যক্তিকেও জীবিত উদ্ধারের দাবী করেন কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

তবে, অভিযানে ডাকাত দলের কোনো সদস্যকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও মাদকের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং উদ্ধারকৃত ব্যক্তিকে তার পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রামুর বিজিবি কোয়ার্টারে এক নারীর আত্মহত্যা

টেকনাফের গহীন পাহাড় থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

আপডেট সময় : ০৫:৩১:৫১ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫