ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৫টি আইইডিসহ বিপুল বিস্ফোরক দ্রব্য উদ্ধার নাকফুল হারালেন পরীমনি! সিটের নিচে ৩০ হাজার ইয়াবা, সিএনজি চালক আটক রামুর বিজিবি কোয়ার্টারে এক নারীর আত্মহত্যা চকরিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে স্বরাষ্ট্র মন্ত্রীর সহায়তা টেকনাফের নিখোঁজ কিশোরীকে চট্টগ্রাম থেকে উদ্ধার করলো র‍্যাব ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী কক্সবাজার আসছেন শনিবার টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার, মালিক পলাতক শহরে কিস্তির টাকার বিরোধে প্রতিবেশীকে খুন, যুবক আটক রোহিঙ্গা যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাছ ধরতে গিয়ে মাইন বিস্ফোরণে উড়ে গেল রোহিঙ্গা যুবকের পা সংকটে কাজে আসছেনা: মহেশখালীতে তেল খালাস ও পরিবহনে নির্মিত এসপিএম প্রকল্প পড়ে আছে প্রাইভেটকারের তেলের ট্যাংকে ৪২ হাজার ইয়াবা, আটক ৩ মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগ সরকারের, দু’দেশের যৌথ বিবৃতি স্বাক্ষর এলএনজি-এলপিজি নিয়ে দেশে আসছে আরও ৫ জাহাজ

টেকনাফের আলোচিত এমদাদ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

কক্সবাজারের টেকনাফে চাঞ্চল্যকর এমদাদ হোসেন হত্যা মামলার মূল আসামি আব্দুর রহমানকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে র‌্যাব-১৫ এর সদর কোম্পানি ও সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)-এর একটি যৌথ দল কক্সবাজার সদর উপজেলার সমিতি পাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর রাতে টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়ায় ঘটে এমদাদ হোসেন হত্যাকাণ্ড। ওইদিন প্রতিবেশী নুরুল আলম পুতুইয়ার বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলাকালে নিজের ছেলে সোহাগকে খুঁজতে এমদাদ হোসেন অনুষ্ঠানে যান। ফেরার পথে পূর্ব শত্রুতার জেরে আব্দুর রহমানসহ আরও ৩–৪ জন এমদাদ হোসেন ও তার বোন জামাই রুবেলের উপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা এলোপাতাড়ি কুপিয়ে এমদাদকে গুরুতর জখম করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় এমদাদ হোসেনকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এবং ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এরপর থেকেই র‌্যাব আসামিদের ধরতে বিশেষ গোয়েন্দা অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃত আব্দুর রহমান টেকনাফ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়ার কামাল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‌্যাব।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেকনাফের আলোচিত এমদাদ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

আপডেট সময় : ১২:৪৪:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫