ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সালাহউদ্দিন আহমদ স্বরাষ্ট্র মন্ত্রী হওয়ায় কক্সবাজার জেলা ছাত্রদলের দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণ মাদক উদ্ধারে সদরের ওসি ছমিউদ্দিন পুরস্কৃত মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদার ১০ উপদেষ্টা নিয়োগ সৌদিতে চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু অভিজ্ঞতা ও তারুণ্যের মেলবন্ধনে সরকার গঠন, নেতৃত্বে নতুন গতি মাহে রমজানের পবিত্রতা বজায় রাখতে জামায়াত আমিরের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন কবে? তিন বছরে তিন সরকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মন্ত্রিপরিষদে জায়গা পাননি বিএনপির যে জ্যেষ্ঠ নেতারা বিরোধী দলীয় নেতা শফিকুর, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ স্বাধীনতার পর প্রথম পূর্ণ মন্ত্রী পেল কক্সবাজার মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান, শপথ সম্পন্ন মন্ত্রিসভায় থাকছেন ৩ নারী

জনগণের সামনে শেখ হাসিনার রায় কার্যকর দেখতে চান শহীদ ওয়াসিমের পিতা

  • রেজাউল করিম
  • আপডেট সময় : ১০:৪৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • 245

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের পিতা শফিউল আলম বলেছেন, ‘ অতি দ্রুত শেখ হাসিনাকে দেশে এনে জনগণের সামনে রায় কার্যকর করা হোক। সন্তান হারানোর বেদনা যার হারায় সে বুঝে, শেখ হাসিনার ফ্যাসিস্ট আওয়ামী সরকার আমার ছেলেকে হত্যা করেছে।’

সোমবার (১৭ নভেম্বর) রাত ৯ টার দিকে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাকে ‘মৃত্যুদন্ড’ রায় দেওয়ার খবরে এক প্রতিক্রিয়ায় কক্সবাজারের পেকুয়ায় নিজের ঘরে তিনি এই মন্তব্য করেন।

শফিউল আলম আরো বলেন, ‘ রায়ে আমরা সন্তুষ্ট, এই বিচারে সত্যের প্রতিফলন হয়েছে। এখন শুধু সময়ের অপেক্ষায়, জীবদ্দশায় শেখ হাসিনার ফাঁসি দেখে যেতে চাই৷ আমার ছেলে কোন অপরাধ করে নাই।’

২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বেলা ৩টার দিকে   চট্টগ্রামের মুরাদপুর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে  পুলিশ ও ছাত্রলীগের দ্বিমুখী সংঘর্ষে ওয়াসিম আকরাম শহীদ হন।

চট্টগ্রাম কলেজে স্নাতক তৃতীয় বর্ষে অধ্যয়নরত ওয়াসিম নগরীর চকবাজার এলাকায় একটি মেসে থাকতেন, তিনি চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ মেহেরনামা বাজার এলাকায় ওয়াসিমের পৈতৃক বাড়ি, তার মৃত্যুর পর প্রবাসী পিতা শফিউল আলম কাতার থেকে দেশে ফিরে আসেন।

প্রসঙ্গত, সোমবার দুপুরে বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মৃত্যদন্ডের রায় ঘোষণা করেন।

এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

দুপুর সাড়ে ১২টায় রায় পড়া শুরু হয়। দণ্ড ঘোষণার মধ্য দিয়ে বেলা ২টা ৫৪ মিনিটে রায় শেষ হয়।

মামলার তিন আসামির মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান পলাতক। দুজনই এখন ভারতে অবস্থান করছেন।

মামলায় গ্রেপ্তার থাকা একমাত্র আসামি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন নিজের দোষ স্বীকার করে ‘অ্যাপ্রুভার’ বা রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে জবানবন্দি দেন, তাকে ৫ বছরের কারাদন্ড দেওয়া হয়েছে।

এই মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষ থেকে একাধিকবার বলা হয়, শেখ হাসিনা ছিলেন জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী সব ধরনের অপরাধের পরিকল্পনাকারী, হুকুমদাতা ও সুপিরিয়র কমান্ডার বা সর্বোচ্চ নির্দেশদাতা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

This will close in 6 seconds

জনগণের সামনে শেখ হাসিনার রায় কার্যকর দেখতে চান শহীদ ওয়াসিমের পিতা

আপডেট সময় : ১০:৪৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫