ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুই নারী প্রধানমন্ত্রীর ৩৬ বছরে নারীর ক্ষমতায়ন কতটা? এক হাসিনায় আটকে থাকবে না ভারত-বাংলাদেশ সম্পর্ক: ফখরুল বিজিবি’র ৫ পৃথক অভিযান,ইয়াবাসহ আটক ৫ বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ নাফ নদীতে আটক ৭৩ বাংলাদেশী জেলের মুক্তি ও হস্তান্তর অন্যায়-অবিচারের বিরুদ্ধে কঠোর বার্তা দিলেন শাহজাহান চৌধুরী—জিরো টলারেন্স ঘোষণা। প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ অবশেষে জুলাই সনদে সই করছে এনসিপি ছায়া সংসদ কী, কীভাবে কাজ করে নতুন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি রাষ্ট্রপতি পদে কার নাম আলোচনায় মঙ্গলবার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখার আহ্বান সৌদির আজ বলয়গ্রাস সূর্যগ্রহণ, বাংলাদেশে দেখা যাবে কি? নতুন সরকারের কাছে কি চায় কক্সবাজারের মানুষ?

চকরিয়া থানার ওসি বদলি – দুর্জয়ের ‘মৃত্যু’ তদন্ত করছে পুলিশ

কক্সবাজারের চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম’কে হাজতে যুবক মৃত্যু’র ঘটনায় বদলি করা হয়েছে।

কক্সবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈফউদ্দীন শাহীন স্বাক্ষরিত এক আদেশে শনিবার (২৩ আগস্ট) বিকেলে এই তথ্য জানানো হয়।

জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী বলেন, ‘ তৌহিদুল আনোয়ার’কে চকরিয়া থানার নতুন ওসি’র দায়িত্ব দেয়ার পাশাপাশি শফিকুল ইসলাম’কে কক্সবাজার পুলিশ কন্ট্রোল রুমের ইনচার্জ করা হয়েছে।’ এই আদেশ অবিলম্বে কার্যকর করা হয়েছে বলে জানান তিনি।

একই সাথে হাজতে দুর্জয় চৌধুরী (২৭) নামে যুবকের মৃত্যু’র ঘটনায় পুলিশের তদন্ত কমিটি কাজ করছে বলে জানান তিনি।

গত শুক্রবার (২২ আগস্ট) ভোরে চকরিয়া থানা হাজত থেকে দুর্জয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

চকরিয়া পৌরসভার ৪ নং ওয়ার্ড হিন্দু পাড়ার কমল চৌধুরীর ছেলে দুর্জয় চকরিয়া সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার অপারেটরের দায়িত্বে ছিলেন।

পুলিশ দাবী করে, নিহত যুবক আত্মহত্যা করেছেন। একই দিন বিকেলে চকরিয়া থানার সামনে এই ঘটনা’কে ‘পরিকল্পিত হত্যা’ দাবী করে তদন্তের পাশাপাশি জড়িতদের শাস্তি চেয়ে মিছিল-স্লোগানে বিক্ষোভ প্রদর্শন করেন হাজারো স্থানীয় জনতা।

বিক্ষোভের জেরে এ ঘটনায় এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ও দুই কনস্টেবলকে দায়িত্বে অবহেলার কারণে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়।

পুলিশ বলছে , বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ৯ টার দিকে দুর্জয়ের কর্মরত বিদ্যালয়ের শিক্ষকগণ তাকে থানায় সোপর্দ করেন।

পরে ২ লাখ ৮৩ হাজার টাকা জালিয়াতি ও অর্থ আত্মসাৎ এর অভিযোগে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার দায়ের করা মামলায় তাকে রাত ১১ টায় হেফাজতে নেওয়া হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

This will close in 6 seconds

চকরিয়া থানার ওসি বদলি – দুর্জয়ের ‘মৃত্যু’ তদন্ত করছে পুলিশ

আপডেট সময় : ০৬:৩৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫