ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১২ মার্চ সংসদ বসছে, নির্বাচন করা হবে স্পিকার-ডেপুটি স্পিকার পুলিশের শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আসবে : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগপত্র জমা দিয়েছেন ভিসি নিয়াজ আহমদ খান চকরিয়ার কাকারায় ডাকাতের হামলায় মুজিবের মৃত্যু দাবী স্থানীয়দের: আঘাতের চিহ্ন নেই বলছে পুলিশ বিশ্বের সব দেশের ওপর শুল্ক ১০ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করলেন ট্রাম্প বাংলাদেশ-সৌদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে নতুন উচ্চতায় উন্নীত হবে: প্রধানমন্ত্রী জানুয়ারিতে সড়কে ঝরল ৫৪৬ প্রাণ: যাত্রী কল্যাণ সমিতি ২৬ ফেব্রুয়ারি একুশে পদক দেবেন প্রধানমন্ত্রী, করবেন বইমেলার উদ্বোধন রমজানের অর্থনৈতিক দর্শন ‘চুল-দাঁড়ি পেকে সাদা হয়ে গেছে, আর কত!’  – জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রিপন ভাষার ভালোবাসায় জীবন: ইতিহাস কী বলে? রামুতে হাতকড়া পরেই মায়ের জানাজায় অংশ নিলেন দুই আওয়ামী লীগ নেতা! আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ বা এর দুই-একদিন আগে: স্বরাষ্ট্রমন্ত্রী টিটিএনে সংবাদ প্রচারের পর পতাকা উত্তোলন করা হলো জেলা বিএনপি কার্যালয়ে

চকরিয়ার কাকারায় ডাকাতের হামলায় মুজিবের মৃত্যু দাবী স্থানীয়দের: আঘাতের চিহ্ন নেই বলছে পুলিশ

চকরিয়ার কাকারা শাহ্ ওমর মাজার এলাকায় মোহাম্মদ মুজিব (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যুকে ঘিরে স্থানীয় ও পুলিশের পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।

শনিবার ২১ ফেব্রুয়ারী রাত ১১টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের শাহ্ ওমর মাজার এলাকার বাসিন্দা মোহাম্মদ মুজিব মৃত্যুবরন করেন।

নিহত মুজিব কাকারা ৫নং ওয়ার্ড বটতলী এলাকার ফকির আহাম্মদের ছেলে।

মোহাম্মদ মিসকাত নামের স্থানীয় যুবক জানায়, বটতলী এলাকায় একদল ডাকাত হানা দেয়। এসময় ডাকাতদলের মুখে পড়লে মুজিব কে হামলা করে, পরে তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মিসকাত জানান,এঘটনায় আরো ৩ জন আহত হয়েছে।

অন্যদিকে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন-খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়া হয়।যিনি মারা গেছেন তার শরীরের কোথাও জখমের চিহ্ন নেই।তার মৃত্যু কেন হয়েছে তা খতিয়ে দেখছেন। ডাকাত দলের হামলার ঘটনা সত্য নয় বলেও জানান তিনি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

১২ মার্চ সংসদ বসছে, নির্বাচন করা হবে স্পিকার-ডেপুটি স্পিকার

This will close in 6 seconds

চকরিয়ার কাকারায় ডাকাতের হামলায় মুজিবের মৃত্যু দাবী স্থানীয়দের: আঘাতের চিহ্ন নেই বলছে পুলিশ

আপডেট সময় : ০১:৪৯:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬