ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামুতে পুলিশের অভিযান: ৭০ হাজার ইয়াবাসহ আটক নারী সীমান্তে মাদককারবারির সাথে বিজিবির গুলি বিনিময়: পৌনে ১০ লাখ ইয়াবা উদ্ধার শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীদের স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে ‘মব কালচার শেষ’: স্বরাষ্ট্রমন্ত্রী ফুটবলার মেসুত ওজিল ও তুরস্কের প্রেসিডেন্ট পুত্র বিলাল কক্সবাজার আসছেন বৃহস্পতিবার কক্সবাজারের আকাশে দেখা গেলো রমজানের চাঁদ : রোজা শুরু বৃহস্পতিবার উখিয়ায় ধুয়ে মুছে পরিষ্কার করা হলো কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের অফিস সাগরে পথে সিমেন্ট পাচারকালে আটক ১১ ভাই সম্বোধন করে প্রধানমন্ত্রীর কাছে সাবেক ছাত্রদল নেতা এনামের খোলা চিঠি অটোরিকশা থেকে ২ লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার দেড় কিলোমিটার ধাওয়া করে দেড় লাখ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ যত দ্রুত সম্ভব পৌর-সিটি ও উপজেলা নির্বাচনের ব্যবস্থা করবো: স্থানীয় সরকার মন্ত্রী টেকনাফে ট্রলারসহ ৫ জেলে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে রিট

চকরিয়ায় যুবদল নেতাকে পিটিয়ে হত্যা

চকরিয়া কাকারায় পানি চলাচলের কালভার্ট বন্ধ করে বাড়ি নির্মাণে বাঁধা দেয়ায় বাড়িতে ঢুকে সাইফুল ইসলাম (৪০) নামের এক যুবদল নেতাকে

হত্যার অভিযোগ উঠেছে। তিনি কাকারা ইউনিয়ন যুবদলের নেতা এবং চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ড যুবদলের রাজনীতির সাথেও যুক্ত ছিলেন।

সোমবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার কাকারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজ কাকারা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম কাকারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজ কাকারা এলাকার শাহ আলমের ছেলে।

জানা গেছে,নীজের বাড়ি সংলগ্ন পানি চলাচলের কালভার্ট দখল করে প্রতিবেশী নুরুল ইসলাম বাড়ি নির্মাণ করলে প্রতিবাদ জানায় সাইফুল ইসলাম । এর জের ধরে রাতে প্রতিপক্ষের নেতৃত্বে হেলমেট পরিহিত একদল সন্ত্রাসী সাইফুল ইসলামকে বাড়িতে ঢুকে হামলা চালায়।পরে তাকে ধরে নিয়ে বাড়ির পাশের বিলের মাঝে নিয়ে যায়। সেখানে তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়।

সাইফুল ইসলাম ৩ কন্যা ও ১ পুত্র সন্তানের পিতা।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন,খবর পেয়ে মঙ্গলবার ভোরে সাইফুল ইসলামের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। যারা এই ঘটনায় জড়িত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রামুতে পুলিশের অভিযান: ৭০ হাজার ইয়াবাসহ আটক নারী

This will close in 6 seconds

চকরিয়ায় যুবদল নেতাকে পিটিয়ে হত্যা

আপডেট সময় : ০৭:৫৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫