ঢাকা ১১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘আমার মত অনেক মেয়ে আপেল মাহমুদের কাছে নির্যাতিত’ -লাইলা পরী পেকুয়ায় মা–মেয়ের এক মাসের কারাদণ্ডের অন্তরালে “নব্য জাহেলিয়াত থেকে মুক্তির জন্য ইসলামী অনুশাসনের বিকল্প নেই – আনোয়ারী সিবিআইইউতে বিবিএ ডিপার্টমেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জ্বালানি তেল বিক্রির সীমা বেঁধে দিল বিপিসি রামুতে সরঞ্জাম ও জাল টাকাসহ যুবক আটক সাগরপাড়ে প্রশান্তির ইফতার রত্নগর্ভা রিজিয়া আহমেদ স্মরণে ফেইম ফাউন্ডেশনের ইফতার ও ঈদসামগ্রী বিতরণ ইফতারে দই-চিড়া কেন খাবেন? আরকান আর্মির হাতে আটক তিন বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি আইনশৃঙ্খলা স্বাভাবিক করতে নতুন সরকারের বহুমুখী চ্যালেঞ্জ দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত, নতুন অস্ত্র আসছে : রেভল্যুশনারি গার্ড হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ : রাষ্ট্রপতি কুয়েতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের মৃত্যু ফেব্রুয়ারিতে দেশে ৪৪৮ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৪৭ জন
কক্সবাজারে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

“গলায় দড়ি বাঁধা থাকলেও মরদেহের হাঁটু গেড়ে আছে ফ্লোরে”

কক্সবাজারের হার্ভার্ড কলেজের হোস্টেল থেকে এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইলিয়াস খান জানান, বৃহস্পতিবার(১৫ মে) দুপুরে উত্তর ডিক্কুল হার্ভার্ড ইন্টারন্যাশনাল কলেজের হোস্টেলের একটি পরিত্যক্ত ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ওসি ইলিয়াস খান বলেন, নিহত হারুনুর রশিদ মনির চৌধুরী(১৮) উখিয়া জালিয়াপালং ইউনিয়নের ১ নং ওয়ার্ড দক্ষিণ পাইন্যাশিয়া এলাকার মুজিবুল হক চৌধুরীর ছেলে। সে হার্ভার্ড ইন্টারন্যাশনাল কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

এলাকাবাসী ও নিহতের পরিবার দাবী করেন মনিরকে হত্যা করা লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।

এ ঘটনায় প্রত্যক্ষদর্শী সিদ্দিক আহমদ বলেন, কলেজ হোস্টেলে মনিরের ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ দেখা গেছে এমন সংবাদ পেয়ে আমি দ্রুত হোস্টেলে ছুটে আসি। এসে দেখি হাঁটু গেড়ে বসা অবস্থায় মনিরের মরদেহ লোহার রডের সাথে ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছে।

এটি আত্মহত্যা নয় পরিকল্পিতভাবে হত্যা উল্লেখ করে সিদ্দিক আরও বলেন, “যদি মনির আত্মহত্যা করত তাহলে তার আশেপাশে থাকা টুল টেবিল এলোমেলো হয়ে পড়ে থাকতো। তবে আশেপাশের টুল টেবিল তো দূরের কথা, যে রডের সাথে সে ঝুলে ছিল সে রডে লেগে থাকা মাকড়সার জাল পর্যন্ত এলোমেলো হয়নি।”

তাই তিনি মনে করেন মনিরকে হত্যা করার পর তার লাশ লোহার রডের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে।

এদিকে এই ঘটনায় মনিরের চাচাতো ভাই উখিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব সুলতান আহমদ চৌধুরী ধারণা করছেন মনিরকে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়েছে।

তিনি বলেন, মনিরের লাশ হোস্টেলে ঝুলে আছে এমন খবরে তারা ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ দেখার পর পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে প্রায় দেড় ঘন্টা যাবত তদন্ত করে মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে।

শোকাহত পরিবারের পক্ষ থেকে মি. চৌধুরী জানান, তাদের পরিবারে এর আগে এমন কোন ঘটনা ঘটেনি। ফলে মনিরের মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

কক্সবাজার সদর হাসপাতালের মর্গে মনির চৌধুরীর ময়নাতদন্ত চলছে জানিয়ে ওসি ইলিয়াস বলেন, “হত্যা না আত্মহত্যা তা প্রতিবেদন আসলে বলা যাবে, তবে ঘটনার ক্ল্যু উদঘাটনে আমরা কাজ করছি। তদন্ত অব্যাহত আছে।”

ট্যাগ :

আপডেট সময় : ০৮:১১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫