ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদিতে চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু অভিজ্ঞতা ও তারুণ্যের মেলবন্ধনে সরকার গঠন, নেতৃত্বে নতুন গতি মাহে রমজানের পবিত্রতা বজায় রাখতে জামায়াত আমিরের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন কবে? তিন বছরে তিন সরকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মন্ত্রিপরিষদে জায়গা পাননি বিএনপির যে জ্যেষ্ঠ নেতারা বিরোধী দলীয় নেতা শফিকুর, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ স্বাধীনতার পর প্রথম পূর্ণ মন্ত্রী পেল কক্সবাজার মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান, শপথ সম্পন্ন মন্ত্রিসভায় থাকছেন ৩ নারী ‘বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করুন’: মাহফুজ আলম মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বর্জন করছে এনসিপি গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

খুটাখালীতে চাঁ’দার টাকায় অতিষ্ঠ লবণ চাষীরা : প্রতিবাদে মানববন্ধন

চাঁদা আদায় বন্ধের দাবিতে চকরিয়ার খুটাখালীতে লবণ চাষী ও স্থানীয়রা মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।

মঙ্গলবার বিকালে উপজেলার খুটাখালী ইউনিয়নের বড় নাইপেরঘোনা ৮নং ওয়ার্ডের লবণ চাষীদের উদ্যোগে এ এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।

চাঁদা আদায়ের বিষয়টি নিয়ে চকরিয়া থানায় খুটাখালী বাঁশকাটা ৮নং ওয়ার্ড এলাকার নুর হোসনের ছেলে দেলোয়ার হোসাইন বাদী হয়ে-খুটাখালী বাজার পাড়ার কামাল হোসাইনের ছেলে রহিম উদ্দীন সহ অজ্ঞাত ১০/১২জনকে বিবাদী করে অভিযোগ জমা দিয়েছেন।

মানববন্ধনে খুটাখালী ইউনিয়ন বিএনপি নেতা নুরুল ইসলাম,স্বেচ্ছাসেবক দলের নেতা দেলোয়ার হোসেন, মাঝি খুইল্যা মিয়া সহ বক্তারা বলেন-নাইপেরঘোনায় দুই থেকে আড়াই শতাধিক লবণ চাষী আছে।

একটি প্রভাবশালী চক্র লবণ মাঠে শত কষ্টে উৎপাদিত প্রতি মণ লবণ থেকে দুই টাকা করে চাঁদা আদায় করছে। উক্ত চক্রটি চলতি বছর শুধু নাইপেরঘোনা লবণ মাঠ থেকে ১২ থেকে ১৩ লাখ টাকা চাঁদা আদায় করেছে।চাঁদাবাজির প্রতিবাদ করলে সন্ত্রাসীরা নানান হুমকি দিচ্ছে।এই নিয়ে প্রশাসনের আন্তরিক সহযোগিতা কামনা করেন লবণ চাষীরা।

পরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ৮নং ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নাইপেরঘোনায় এসে শেষ হয়।

এসময় খুটাখালীর বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,লবণের মাঝি,লবণ চাষী সহ নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

This will close in 6 seconds

খুটাখালীতে চাঁ’দার টাকায় অতিষ্ঠ লবণ চাষীরা : প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ১২:৩৮:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫