বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল করেছে পেকুয়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে পেকুয়া সদর ইউনিয়ন পরিষদ মাঠে এ খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আয়োজনে উপস্থিত ছিলেন, পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি ও পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক জেড.এম মোসলেম উদ্দিন, যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুট, সদস্য সচিব ওয়াহিদুজ্জামান, সিনিয়র যুগ্ম আহবায়ক শাকিল সিকদার, পেকুয়া উপজেলা তাতীদলের আহবায়ক জয়নাল আবেদিন, পেকুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহসান উল্লাহ,সদর পশ্চিম জোন যুবদলের আহবায়ক সাজ্জাদ হোসেন,সদস্য সচিব হেলাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক নাইমুর রহমান হৃদয়সহ পেকুয়া বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
রেজাউল করিম, পেকুয়া 






















