ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৫টি আইইডিসহ বিপুল বিস্ফোরক দ্রব্য উদ্ধার নাকফুল হারালেন পরীমনি! সিটের নিচে ৩০ হাজার ইয়াবা, সিএনজি চালক আটক রামুর বিজিবি কোয়ার্টারে এক নারীর আত্মহত্যা চকরিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে স্বরাষ্ট্র মন্ত্রীর সহায়তা টেকনাফের নিখোঁজ কিশোরীকে চট্টগ্রাম থেকে উদ্ধার করলো র‍্যাব ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী কক্সবাজার আসছেন শনিবার টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার, মালিক পলাতক শহরে কিস্তির টাকার বিরোধে প্রতিবেশীকে খুন, যুবক আটক রোহিঙ্গা যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাছ ধরতে গিয়ে মাইন বিস্ফোরণে উড়ে গেল রোহিঙ্গা যুবকের পা সংকটে কাজে আসছেনা: মহেশখালীতে তেল খালাস ও পরিবহনে নির্মিত এসপিএম প্রকল্প পড়ে আছে প্রাইভেটকারের তেলের ট্যাংকে ৪২ হাজার ইয়াবা, আটক ৩ মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগ সরকারের, দু’দেশের যৌথ বিবৃতি স্বাক্ষর এলএনজি-এলপিজি নিয়ে দেশে আসছে আরও ৫ জাহাজ

কানের দুলের জন্যে প্রাণ কেড়ে নিলো কন্যা শি’শুর!

  • নোমান অরুপ
  • আপডেট সময় : ০৬:৪১:২৫ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • 2448

কক্সবাজারের টেকনাফে নিখোঁজের ২৪ ঘন্টা পর ৪ বছরের শিশু কন্যা নুসরাত আফ্সি মনি নামের এক কণ্যা শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার (৫ অক্টোবর) পাশ্ববর্তী পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে। রবিবার দুপুরে বাড়ির উঠানে খেলার সময় নিখোঁজ হয় আফ্সি মনি। সে উপজেলার হ্নীলা হোয়াকিয়া গ্রামের ইন্জিনিয়ার মামুনুর রশিদ বাঁধনের কন্যা।

পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, গত রবিবার দুপুরে পূর্ব পানখালীর নিজ বাড়ির উঠানে খেলা করছিল, একপর্যায়ে শিশু আফসি মনিকে দেখতে না পায়ে আত্মীয় স্বজনসহ সম্ভাব্য স্থানে খোঁজ নিতে থাকে। কোথাও না পেয়ে পাশ্ববর্তী দিলদার আহমদ মেম্বারের একটি পুকুর ছিল। ওই পুকুরেও ১০-১২ টি জাল দিয়ে স্থানীয় বাসিন্দারা খুঁজতে থাকে। কিন্তু কোন হদিস মেলেনি। অবশেষে ২৪ ঘন্টার পর ওই পুকুরেই সোমবার দুপুরে শিশু আফসি মনি’র মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করেন। উদ্ধার সময়ে শিশুর মৃতদেহে কানের দুল দুটি নেই, মুখে কস্টেপের (প্লাস্টার) দাগ ছিলো বলে জানায় স্থানীয়রা।

তাদের ধারণা, কানের দুল ছিনিয়ে নিতে শিশুটিকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। দুল ছিনিয়ে নেওয়াদের চিনতে পারায় তাকে হত্যা করে পুকুরে ফেলে দিয়েছে বলে দাবী স্বজনদের।

এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহের সুরতহাল তৈরি করে কক্সবাজার মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় সন্দেহভাজন ছয় জনকে আটক করে পুলিশকে সোপর্দ করেছে বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোঃ নাজমুন নূরকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলে মোবাইল রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কানের দুলের জন্যে প্রাণ কেড়ে নিলো কন্যা শি’শুর!

আপডেট সময় : ০৬:৪১:২৫ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫